পিছিয়ে গেল আখতার আলির (Akhtar Ali) বিরুদ্ধে চার্জগঠন। আর জি কর দুর্নীতি মামলায় (RG Kar Corruption Case) সিবিআই বিশেষ আদালতে হল না চার্জগঠন। আজ, বুধবার মামলা থেকে অব্যাহতি চান আর জি করের প্রাক্তন ডেপুটি সুপার। তার বিরোধিতা করেছে সিবিআই। চার্জগঠন হল না। মামলার পরবর্তী শুনানি ২৭ মার্চ।
এ দিন আর জি কর দুর্নীতি মামলায় (RG Kar Corruption Case) সিবিআই আদালতে চার্জগঠন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। প্রথম থেকে এই মামলার সঙ্গে যুক্ত আলিপুর সিবিআই আদালত-২ এর বিচারক এসআইআরের কাজে নিযুক্ত। সিবিআই আদালত-১ এর বিচারক চার্জে ছিলেন। কিন্তু এদিন মামলাটি আদালতে শুনানির জন্য ওঠার পর মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন আখতার আলির আইনজীবী। সিবিআই বিরোধিতা করে পালটা পিটিশন দাখিল করেছে। এরপর শুনানি এগোয়নি। বর্তমানে জেল হেফাজতে রয়েছে আর জি কর হাসপাতালে প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি।
আরও পড়ুন:
আর জি কর দুর্নীতি মামলায় ‘হুইসল ব্লোয়ার’ হিসাবে উঠে আসে আখতার আলির (Akhtar Ali) নাম। তিনি এই দুর্নীতির অভিযোগ তুলে সরব হন। হাই কোর্টের নির্দেশে সিবিআই ও পরে ইডি তদন্ত শুরু করে। গ্রেপ্তার হন আর জি করের প্রাক্তন সুপার সন্দীপ ঘোষ-সহ ৪ জন। মামলা এগানোর পর আখতারের বিরুদ্ধেই দুর্নীতিতে জড়িয়ে থাকার অভিযোগ ওঠে। বারবার হাজিরা এড়িয়ে যাওয়ায় আদালত তাঁকে গ্রেপ্তারের নির্দেশ দেয়। অনেক টালবাহানার পর আদালতে আত্মসমর্পণ করেন আখতার। অসুস্থতার কথা জানিয়ে জামিনের আবেদন করেন তিনি। সেই আবেদন খারিজ করে আদালত। জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। সেই থেকে জেল হেফাজতেই রয়েছেন তিনি। এদিন চার্জগঠনের কথা থাকলেও, তা হয়নি। অন্যদিকে এই মামলায় সন্দীপ ঘোষ-সহ অন্যান্য অভিযুক্তরাও জেলে রয়েছেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?
-
সৌদিতে কর্মহীন, জুটছে না খাবারও! ‘ফিরতে চাই’, মোদি-শুভেন্দুকে ভিডিও বার্তা নদিয়ার পরিযায়ী শ্রমিকদের
-
বিশ্বভারতীর উপাচার্যের বাসভবন ‘পূর্বিতা’ সংস্কার ঘিরে বিতর্ক, সাংবাদিক বৈঠকে সাফাই ভিসির