অর্ণব আইচ: খাস কলকাতায় খুন! নিজের বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার যুবক। দেহে একাধিক আঘাতের চিহ্ন। তাঁকে একাধিকবার ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে বলে অনুমান। ঘটনাটি ঘটেছে, মুচিপাড়া (Muchipara) থানা এলাকার ২৫ নম্বর শশীভূষণ দে স্ট্রিটে। মৃতের স্ত্রীকে আটক করেছে পুলিশ।
মৃত যুবকের নাম অশোককুমার দাস। বয়স ৪৮ বছর। তিনি মুচিপাড়ার বাসিন্দা। মঙ্গলবার রাতে তাঁকে ২৫ নম্বর শশীভূষণ দে স্ট্রিটের বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। অনুমান, মঙ্গলবার রাত ৯ থেকে ১১টা ৫৫ মিনিটের মধ্যে অশোককে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। দেহ ময়ানতদন্তে পাঠায় পুলিশ। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর দেহে গভীর আঘাতের জেরে মৃত্যু হয়েছে অশোকের। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে মৃতের স্ত্রীকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মৃতের পরিবার থেকে এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি। স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে অশোককে খুন করা হয়েছে তা নিয়ে ধোঁয়াশা। দাম্পত্য কলহে তিনি খুন হয়েছেন কিনা, সেই দিকটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
গরমে গায়ে জোড়া কম্বল, শীতে বরফ জলে স্নান! বৃদ্ধের বিরল রোগ দেখে তাজ্জব চিকিৎসকেরা
-
খেলা-মেলা-মদের সংস্কৃতির ফল! বারুইপুর ধর্ষণ-খুন কাণ্ডে প্রাক্তন শাসককে দুষলেন রত্না দেবনাথ
-
লক্ষ্য মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, ত্রিদেশীয় সফরে রওনা মোদির
-
আমবাগানে হাত-পা বাঁধা বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ! খুনের অভিযোগে শোরগোল কল্যাণীতে
-
মাটি খুঁড়তেই বাণ্ডিল বাণ্ডিল টাকা! উদ্ধার প্রচুর মাদকও, কালীগঞ্জে সক্রিয় পাচারচক্র?