সুদীপ রায়চৌধুরী: আর একবছর পর রাজ্যে বিধানসভা ভোট। বঙ্গ বিজেপি ভোটের প্রস্তুতিও শুরু হয়েছে। এবার সাংগঠনিক কাজকর্ম খতিয়ে দেখতে বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একদিনের সফরসূচিতে তিনি কলকাতায় আসবেন। আজ রবিবার এই কথা জানা গিয়েছে। শাহ গেমপ্ল্যানের পরই কি বাংলা নববর্ষ কাটলে ভোটের জন্য ঝাঁপাবে বঙ্গ বিজেপি? সেই চর্চাও শুরু হয়েছে ওয়াকিবহাল মহলে।
রবিবার বঙ্গ বিজেপির তরফে সল্টলেকে কোর কমিটির বৈঠক বসেছিল। রাজ্যে দলের ব্যাটন আগামী দিনে কার হাতে থাকবে? তাই নিয়ে জোর চর্চা চলছে। দলের পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন? তাই নিয়ে গুঞ্জন হচ্ছে। তারই মধ্যে জানা গেল, এবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় নেতা অমিত শাহ। চলতি মাসের শেষ দিকে রাতে অমিত শাহ কলকাতা আসবেন বলে প্রাথমিক খবর।
এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানেই তিনি এই বিষয় জানিয়েছেন। আগামী ২৯ মার্চ রাতে অমিত শাহ রাজ্যে আসছেন। ৩০ তারিখ একদিনের সফরসূচিতে তিনি বাংলায় থাকবেন। সাংগঠনিক বৈঠক করবেন তিনি। বঙ্গ বিজেপির নেতাদের নিয়ে আলাদা করে বৈঠকও কররে পারেন তিনি। আগামী দিনের রুটম্যাপ কী হবে? ভোটের আগে কীভাবে গেরুয়া শিবির প্রস্তুতি নিচ্ছে? সেই বিষয়ও জেনে নিজের মতামত দেবেন শাহ। সেই কথাও অনুমান করা হচ্ছে।
রাজ্যে ‘ভুয়ো’ ভোটার নিয়ে তৃণমূল কংগ্রেস সরব হয়েছে। দিল্লির নির্বাচন কমিশনের দফতরেও দাবি তুলে ধরেছেন তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল। এদিকে বঙ্গ বিজেপিতে রক্তক্ষরণ চলছেই। উপনির্বাচনে একের পর এক হার। সদ্য হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছেন। সেই পরিস্থিতিতে দলের উপর চাপ তৈরি হয়েছে। এছাড়াও বঙ্গ বিজেপির সাংগঠনিক জোর কতটা আছে? সেই বিষয় নিয়েও চর্চা চলছে।
অনুমান করা হচ্ছে, চলতি মাসেই বিজেপির রাজ্য সভাপতির নতুন নাম ঘোষণা হয়ে যাবে। বঙ্গ বিজেপি নেতৃত্বদের সঙ্গে তারপরই বৈঠক করে আগামী দিনের গেমপ্ল্যান ঠিক করবেন শাহ। এরপর এপ্রিল মাসের মাঝামাঝি, পয়লা বৈশাখের পর থেকে পথে নেমে পড়বেন রাজ্য নেতৃত্ব। বিধানসভা ভোটের জন্য মুরলীধর সেন লেন ঝাঁপাবে। তেমনই অনুমান করা হচ্ছে।
সর্বশেষ খবর
-
প্রকৃতির রুদ্ররূপ, নেপালে বিপর্যয় এবং জরুরি কিছু প্রশ্ন
-
সাড়ে ৬ কোটিতে মিলবে না ছাড়! ২২ হাজার কোটির ঋণ মকুব মামলায় নয়া চাপে সুভাষ চন্দ্র
-
বিধ্বংসী বোলিংয়ের সঙ্গে অবিশ্বাস্য ক্যাচ শামির, বৈভব-ঈশানের ব্যাটে দলীপ ফাইনালে পূর্বাঞ্চল
-
আবোল তাবোল পাড়া এবার হাসিখুশি পাড়া! কোন চমক দেবে হাতিবাগানের এই পুজো?
-
নেপালে নিখোঁজ মাদ্রাজ হাই কোর্টের প্রাক্তন বিচারপতি, প্রধান বিচারপতিকে চিঠি বার অ্যাসোসিয়েশনের