গোবিন্দ রায়: পোস্টিং মামলায় হাই কোর্টে স্বস্তি পেলেন আর জি কর আন্দোলনের মুখ চিকিৎসক অনিকেত মাহাতো। রায়গঞ্জ নয়, আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালেই পোস্টিং দিতে তাঁকে। হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখল বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ।
রায়গঞ্জ হাসপাতালে পোস্টিংয়ের বিরোধিতা করে হাই কোর্টে মামলা করেন অনিকেত। সেই মামলার জল গড়ায় বিশ্বজিৎ বসু ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। আজ, বৃহস্পতিবার রায় দিয়ে আদালত জানায়, তাঁরা সিঙ্গেল বেঞ্চের রায়ে হস্তক্ষেপ করছে না। অনিকেত থাকবেন আর জি কর মেডিক্যালেই।
উল্লেখ্য, গত ২৭ মে অনিকেত মাহাতোর বদলির নির্দেশ আসে। আর জি কর হাসপাতাল থেকে তাঁকে উত্তরবঙ্গের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে বদলি করা হয়। পছন্দের জায়গায় পোস্টিং না দেওয়া হলে কাউন্সেলিংয়ের অর্থ কী? সেই প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন অনিকেত। মামলা উঠে বিচারপতি বিশ্বনাথ বসুর এজলাসে। আদালতে অনিকেত মাহাতো দাবি করেন, তাঁর র্যাঙ্ক ২৪। আর জি কর হাসপাতালে অ্যানাস্থেশিয়া বিভাগে ৪টি শূন্যপদ আছে। একটি শূন্যপইদে মেধাতালিকায় অনিকেতের আগে থাকা একজনকে নিয়োগ করা হয়েছে। দু’টি শূন্যপদে ২৬ এবং ৩৪ র্যাঙ্ক করা দুই চিকিৎসক নিযুক্ত রয়েছেন। কিন্তু অনিকেত ওই হাসপাতালে নিয়োগ পাননি। তারপর বিচারপতি বিশ্বজিৎ বসু তাঁকে ওই হাসাপাতালে রাখার নির্দেশ দেন। সেই রায়ই বহাল রাখল ডিভিশন বেঞ্চ।
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক