সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘটনার দিনই মারা গিয়েছিল এক শিশু৷ আশঙ্কাজনক অবস্থায় এক ফল বিক্রেতা ভরতি ছিলেন আরজি কর হাসপাতালে৷ শনিবার রাতে তিনিও মারা গেলেন৷ নাগেরবাজারে বিস্ফোরণে মৃতে সংখ্যা বেড়ে হল দুই৷
[রাতের শহরে অভিনেত্রীকে নিগ্রহ, প্রতিবাদ করে আক্রান্ত হবু স্বামীও]
গত ২ অক্টোবর, গান্ধীজয়ন্তীর দিন প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে নাগেরবাজার৷ সাতসকালে বিস্ফোরণ ঘটে কাজিপাড়ার একটি বহুতলের নিচের দোকানে৷ যে বহুতলে বিস্ফোরণ ঘটেছিল, সেই বহুতলের একতলায় আবার অফিস খোদ দমদম পুরসভার চেয়ারম্যান পাঁচু রায়ের৷ অল্পের জন্য রক্ষা পান তিনি৷ তবে বিস্ফোরণে গুরুতর আহত হন ১০ জন৷ ঘটনার দিনই মারা যায় বছর সাতেকের বিভাস ঘোষ৷ গুরুতর আহত অবস্থায় আরজি কর হাসপাতালে ভরতি ছিলেন ফল বিক্রেতা অজিত হালদার৷ তাঁকেও বাঁচানো গেল না৷ শনিবার রাত দশটা নাগাদ ওই ফল বিক্রেতা মারা গিয়েছেন বলে জানা গিয়েছে৷ একমাত্র রোজগেরে সদস্যকে হারিয়ে ভেঙে পড়েছেন পরিবারের লোকেরা৷ নাগেরবাজার বিস্ফোরণকাণ্ডে দোষীদের শাস্তির দাবি তুলেছেন তাঁরা৷
নাগেরবাজার বিস্ফোরণকাণ্ডে তদন্ত করছে সিআইডি৷ তদন্তকারীরা জানিয়েছেন, নাগেরবাজারের কাজিপাড়ায় ফুটপাতে ফলের দোকান সাজিয়ে বসতেন অজিত হালদার, তাঁর ঠিক পাশেই বিস্ফোরণ ঘটেছিল৷ ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী ছিলেন তিনি৷ সিআইডি আধিকারিকদের অজিত হালদার জানিয়েছিলেন, আটা কিনতে যাওয়ার নাম করে তাঁর দোকানের সামনে একটি ব্যাগ রেখে গিয়েছিলেন এক ব্যক্তি৷ সেই ব্যাগ থেকেই বিস্ফোরণ ঘটে৷ অজিতকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পাওয়ার আশায় ছিলেন তদন্তকারীরা৷ শারীরিক অবস্থার উন্নতি হলে তাঁকে ফের জিজ্ঞাসাবাদ করা হত বলে জানা গিয়েছে৷ কিন্তু, এখন আর সেই সুযোগও রইল না৷ সেক্ষেত্রে নাগেরবাজার বিস্ফোরণকাণ্ডে তদন্তও ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছেন সিআইডি-র গোয়েন্দারা৷
[ জেলে আফতাবের জন্য এলাহি আয়োজন, মেনুতে থাকবে মাছ ও পাঁঠার মাংস]
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার