Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৪ জুলাই ২০২৬
Anubrata Mondal

যে কোনও সময় গ্রেপ্তারির আশঙ্কা, আগাম জামিনের আবেদন নিয়ে এবার কলকাতা হাই কোর্টে অনুব্রত

সম্প্রতি বীরভূমের ইটভাটার ৩০ লক্ষ টাকা লুট মামলায় নাম জড়ায় অনুব্রতর।

Advertisement
গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: জুলাই ১৪, ২০২৬, ১৬:৪৭

link
গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: জুলাই ১৪, ২০২৬, ১৬:৪৭

options
link
যে কোনও সময় গ্রেপ্তারির আশঙ্কা, আগাম জামিনের আবেদন নিয়ে এবার কলকাতা হাই কোর্টে অনুব্রত zoom
আগাম জামিনের আবেদন নিয়ে এবার কলকাতা হাই কোর্টে অনুব্রত

বীরভূমের ইটভাটা লুট মামলায় আগেই অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) আগাম জামিনের আর্জি খারিজ করেছিল সিউড়ি জেলা আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন কেষ্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানির সম্ভাবনা। যদিও শুনানি কবে হবে তা এখনও জানা যায়নি। 

রাজ্যে পালাবদলের পর একের পর এক তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হচ্ছে। সম্প্রতি বীরভূমের ইটভাটার ৩০ লক্ষ টাকা লুট মামলায় নাম জড়ায় অনুব্রতর। গ্রেপ্তার করা হতে পারে, এই আশঙ্কা করে আগেই সিউড়ি জেলা জজ আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন তিনি। কিন্তু তাতে লাভ হয়নি। মামলা গ্রহণই করেনি আদালত। আগাম জামিন পেতে মরিয়া অনুব্রত মঙ্গলবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। বীরভূমে সংগঠনের রাশ পুরোপুরি তাঁর হাতেই ছেড়েছিলেন দলনেত্রী। ভোটের সময়ও বীরভূম নিয়ে বিশেষ ভাবতে হত না মমতাকে। কিন্তু গরুপাচার মামলায় অনুব্রত গ্রেপ্তার হতেই বীরভূমের রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণ বদলে যায়। পরবর্তীতে অনুব্রত জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরলেও দলে সেই পুরনো জায়গা আর পাননি। পালাবদলের পর একেবারেই নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন তিনি। পরবর্তীতে দেখা যায় ‘দিদি’র হাত ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিয়েছেন তিনি। ‘আসল তৃণমূল’ বীরভূমের জেলা সভাপতি করেছে সেই ‘দিদি’র প্রিয় কেষ্টকেই।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.