নিরুফা খাতুন: ১২ দিন পর জামিন পেলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত ৪ শিক্ষক। শনিবার শর্তসাপেক্ষে তাঁদের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল আলিপুর সিবিআই আদালত। উল্লেখ্য, টাকা দিয়ে বেআইনি চাকরি পাওয়ার অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন চার শিক্ষক।
শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে বড়-বড় মাথাদের পাশাপাশি বেআইনিভাবে নিয়োগ পাওয়া শিক্ষকদের উপরেও নজর ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। টাকা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগে ১২ দিন আগে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন চার শিক্ষক- সাইগর হোসেন, সীমার হোসেন, জাহিরউদ্দিন শেখ ও সৌগত মণ্ডল। আদালত সূত্রে খবর, প্রথমে তাঁরা টাকা দিয়ে চাকরি পাওয়ার কথা স্বীকার করে নিলেও পরে সেকথা বেমালুম অস্বীকার করেন। গ্রেপ্তারির ১২ দিন পর জামিন পেলেন তাঁরা।
[আরও পড়ুন: যাদবপুরের পর কলকাতা বিশ্ববিদ্যালয়, টানা ৩ বছর ধরে ব়্যাগিংয়ের শিকার পড়ুয়া!]
জানা গিয়েছে, এদিন চার শিক্ষকে ছ’হাজার টাকা অন্তর্বর্তী জামিন দিল আলিপুর সিবিআই বিশেষ আদালত। তাঁরা জানিয়েছেন, প্রয়োজনে তদন্তের সহযোগিতা করবেন। যখন ডাকবে তদন্তাকারী সংস্থা তখনই হাজিরা দেবে তাঁরা।
নাইসার আধিকারিক নীলাদ্রি দাসও এদিন জামিন পেয়েছেন। ৩০ হাজার টাকায় বন্ডে তাঁকে অন্তবর্তীকালীন জামিন দিল আদালত।
[আরও পড়ুন: ‘গুরুত্ব দেয়নি তৃণমূল’, অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন ফিরহাদের জামাই]
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী