Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
Metro service

মহরমে মেট্রোয় কাটছাঁট, জেনে নিন ব্লু-গ্রিন-ইয়েলো লাইনে পরিষেবার সময়সূচি

আগামী শুক্রবার মহরম। ছুটির দিনে কম মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। ব্লু লাইন, ইয়েলো লাইন ও গ্রিন লাইনে কম মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: জুন ২৪, ২০২৬, ২১:১৯

link
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: জুন ২৪, ২০২৬, ২১:১৯

options
link
মহরমে মেট্রোয় কাটছাঁট, জেনে নিন ব্লু-গ্রিন-ইয়েলো লাইনে পরিষেবার সময়সূচি zoom
ভরসন্ধ্যায় ব্লু লাইনে মেট্রো বিভ্রাট, ফাইল ছবি
Advertisement

আগামী শুক্রবার মহরম। ছুটির দিনে কম মেট্রো চালানোর (Metro service) সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। ব্লু লাইন, ইয়েলো লাইন ও গ্রিন লাইনে কম মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছ। তবে প্রথম ও শেষ মেট্রোর সময়ের কোনও পরিবর্তন করা হয়নি। অন্যদিকে অরেঞ্জ ও পার্পল লাইনে পরিষেবার কোনও পরিবর্তন করা হয়নি। যে সংখ্যক মেট্রো চলত এই দুই লাইনে সেটাই চলবে।

বুধবার জারি করা বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে, শুক্রবার মহরমের দিন ব্লু লাইনে ২৬০টি মেট্রোর বদলে ২১৬টি মেট্রো চালানো হবে। তবে প্রথম ও শেষ মেট্রোর সময়ে কোনও বদল নেই। অন্যদিকে ইয়েলো লাইনে ১২০টি মেট্রোর বদলে ৯২টি মেট্রো চলবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এই লাইনেও প্রথম ও শেষ মেট্রোর সময়ে বদল করা হয়নি। জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৭টি সরাসরি পরিষেবার পরিবর্তে ৪টি পরিষেবা পাওয়া যাবে। পাশাপাশি গ্রীন লাইনেও পরিষেবার সংখ্যা কমানো হয়েছে। ২২৮টি পরিষেবার বদলে ১৮৬টি মেট্রো চালানো হবে।

Advertisement

অন্যদিকে, মেট্রোর কাজের জন্য চলতি মাস ও আগামী জুলাই মাসে দুই দফায় বন্ধ থাকবে চিংড়িহাটা ফ্লাইওভার (Chingrighata Flyover)। চলতি মাসের আগামী শুক্রবার রাত ৮ টা থেকে সোমবার রাত ৮টা বন্ধ থাকবে এই ফ্লাইওভার। এরপর আগামী মাস অর্থাৎ জুলাই মাসের ৩ তারিখ রাত ৮টা থেকে ৬ তারিখ সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকবে এই ফ্লাইওভার। জনসাধারণের নিরাপত্তা ও কোনও রকম নিরাপত্তা রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.