Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২০ আগস্ট ২০২৬
Babul Supriyo

সাংবাদিকের ‘প্লেয়িং ইলেভেন’ প্রশ্নে মেজাজ হারালেন বাবুল! ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

বৃহস্পতিবার রাজ্যসভা নির্বাচনে বিধানসভায় মনোনয়ন পত্র জমা দেন পশ্চিমবঙ্গের ৫ প্রার্থী। তার মধ্যে তৃণমূলেরই চার প্রার্থী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৬, ২০২৬, ১৩:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৬, ২০২৬, ১৩:৫৫

options
link
সাংবাদিকের ‘প্লেয়িং ইলেভেন’ প্রশ্নে মেজাজ হারালেন বাবুল! ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক zoom
ফাইল ছবি।
Advertisement

রাজ্যসভা নির্বাচনে বিধানসভায় মনোনয়ন পত্র পেশের দিন সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারালেন তৃণমূলের বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। রীতিমতো বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। হুমকি দেন ফুটেজ ডিলিট করার। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। যা নিয়ে প্রবল বিতর্কের মুখে বাবুল।

বিষয়টা ঠিক কী? বৃহস্পতিবার রাজ্যসভা নির্বাচনে (Rajya Sabha) বিধানসভায় মনোনয়ন পত্র জমা দেন পশ্চিমবঙ্গের ৫ প্রার্থী। তার মধ্যে তৃণমূলেরই চার প্রার্থী। তাঁদের মধ্যে ছিলেন বাবুল সুপ্রিয়। বিধানসভা চত্বরে এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, “আপনি বলেছিলেন টিম তৃণমূলে ঢুকবেন, সেটা কি ঢুকতে পারেননি?” এতেই মেজাজ হারান বাবুল। বলেন, “এই ধরনের প্রশ্ন কেন? এর মানে কী?” পালটা সাংবাদিক বলেন, “রাজ্যের মন্ত্রী থেকে রাজ্যসভায় যাওয়া, টিম ইলেভেনে না থাকার কারণ কী?” এতেই আরও চটে যান বাবুল। প্রথমে বলেন, “একদম এসব প্রশ্ন করবেন না। আমি কোনও উত্তর দেব না।”

Advertisement

বিধানসভা চত্বরে এক সাংবাদিক বাবুলকে প্রশ্ন করেন, “আপনি বলেছিলেন টিম তৃণমূলে ঢুকবেন, সেটা কি ঢুকতে পারেননি?” এতেই মেজাজ হারান বাবুল। বলেন, “এই ধরনের প্রশ্ন কেন? এর মানে কী?” পালটা সাংবাদিক বলেন, “রাজ্যের মন্ত্রী থেকে রাজ্যসভায় যাওয়া, টিম ইলেভেনে না থাকার কারণ কী?”

এরপর বাবুল কার্যত ধেয়ে যান সাংবাদিক ও চিত্র সাংবাদিকের দিকে। তাঁর দাবি, ডিলিট করতে হবে তাঁর ফুটেজ। তাতে সম্মতি না জানানোয় বাবুল বলেন, “আমার অনুমতি ছাড়া এটা চালাতে পারবেন না। আমাকে যে কোনও প্রশ্ন করার অধিকার আপনার নেই। আমার বক্তব্য চালাতেও আমার পারমিশন লাগবে।” সবমিলিয়ে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরে মন্ত্রী অরূপ বিশ্বাস এসে আয়ত্তে আনে পরিস্থিতি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.