Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ২৬ জুন ২০২৬

বৃষ্টিতে বারান্দা ভেঙে শহরে মৃত ২ বৃদ্ধা

প্রবল বৃষ্টির জেরে বাড়ির বারান্দা ভেঙে মৃত্যু হল এক বৃদ্ধার৷ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক বৃদ্ধা৷ সোমবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া অঞ্চলে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৩, ২০১৬, ২০:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৩, ২০১৬, ২০:১৮

options
link
বৃষ্টিতে বারান্দা ভেঙে শহরে মৃত ২ বৃদ্ধা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার আকাশ জুড়ে মেঘের আনাগোনা থাকলেও বাতাসে ছিল গুমোট ভাব৷ বেলা বাড়তেই আদ্রতার জেরে হাসফাঁস দশা শহরবাসীর৷ দুপুরের বৃষ্টি কিছুটা স্বস্তি আনলেও,  অচিরেই বদলে গেল পুরো ছবিটা৷ এদিনের প্রবল বৃষ্টির জেরে বাড়ির বারান্দা ভেঙে মৃত্যু হল দুই বৃদ্ধার৷ সোমবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া অঞ্চলে৷

পুলিশ এবং দমকল সূত্রে খবর, সোমবারের দুপুরে বৃষ্টির জেরে আচমকাই ভেঙে পড়ে ঢাকুরিয়ার পঞ্চাননতলার একটি চারতলা বাড়ির দু’টি বারান্দা৷ বারান্দা ভেঙে গুরুতর আহত হন দুই বৃদ্ধা৷ দু’জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে এক বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা৷ পরে হাসপাতালে মারা যান চিকিৎসাধীন অন্য বৃদ্ধাও৷ চারতলা ওই বাড়িটিতে ২৪টি পরিবার থাকত বলে জানা গিয়েছে৷  এখনও বিপজ্জনক ভাবে ঝুলছে বারান্দার একটি অংশ৷ উদ্ধারকার্যে নেমেছে দমকল এবং বিপর্যয় মোকাবিলা দফতর৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.