Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ৪ সেপ্টেম্বর ২০২৬

শহরের পানশালা থেকে তুলে নিয়ে গিয়ে গায়িকাকে ধর্ষণ

যুবতীকে উল্টোডাঙার একটি জায়গায় নিয়ে আসা হয়। তারপর...

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০১৭, ০৩:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০১৭, ০৩:১৯

options
link
শহরের পানশালা থেকে তুলে নিয়ে গিয়ে গায়িকাকে ধর্ষণ zoom
Advertisement

স্টাফ রিপোর্টার: পানশালা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে এক গায়িকাকে। এমনই অভিযোগ উঠল পানশালার এক কর্মচারী-সহ দু’জনের বিরুদ্ধে। ধর্ষণের পর ওই গায়িকাকে ভয় দেখানো হয় বলে অভিযোগ। দিন তিনেক আতঙ্কে ছিলেন ওই গায়িকা। শনিবার রাতে তিনি উল্টোডাঙা মহিলা থানায় অভিযোগ দায়ের করেন।

[ফের একবার শহরের মাথা উঁচু করল ভিক্টোরিয়া মেমোরিয়াল]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশ জানিয়েছে, কয়েকদিন আগে এই ঘটনাটি ঘটে। শহরের একটি পানশালায় ক্রুনারের কাজ করতেন ২৬ বছরের ওই যুবতী। কাজের সূত্র ধরেই তাঁর সঙ্গে আলাপ হয় ওই পানশালার এক কর্মীর সঙ্গে। ওই কর্মীর মাধ্যমে তাঁর সঙ্গে আলাপ হয় মহম্মদ একবাল নামে আরও একজনের। রাতে গানের অনুষ্ঠানের শেষে দু’জন মিলে তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে একটি গাড়িতে তোলে। যুবতীকে উল্টোডাঙার একটি জায়গায় নিয়ে এসে ধর্ষণ ও তাঁর উপর যৌন অত্যাচার চালানো হয়। কাউকে বিষয়টি জানালে তাঁকে মেরে ফেলা হবে বলেও হুমকি দেওয়া হয়।

[মহিলা ওসির ‘যৌন লালসার’ শিকার কনস্টেবল]

পুলিশের কাছে খবর, তাঁকে খাবারের সঙ্গে মাদক খাইয়েই ধর্ষণ করে অভিযুক্তরা। এই ঘটনার পর আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন ওই গায়িকা। তিনি কাজেও যেতে ভয় পাচ্ছিলেন। শেষ পর্যন্ত কয়েকজন বন্ধু ও পরিবারের লোকেরা তাঁর পাশে দাঁড়ান। এরপরই তিনি উল্টোডাঙা মহিলা থানায় দু’জনের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেন গায়িকা। মহিলা অভিযোগ দায়ের করেছেন, একথা জানতে পেরেই উধাও হয়ে যায় অভিযুক্ত পানশালার কর্মী ও তার সঙ্গী। দু’জনের সন্ধানে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ।

[শিলিগুড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ চোরাই কাঠ, ধৃত ৪]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.