অর্ণব আইচ ও নিরুফা খাতুন: খুদে পড়ুয়ার মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ফের বেহালায় পথ দুর্ঘটনা। ঠাকুরপুকুরের 3A বাসস্ট্যান্ডে ভয়াবহ পথ দুর্ঘটনা। ২৩৫ নম্বর রুটের বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত বহু গাড়ি। জখমও হয়েছেন একজন।
সোমবার সকালে ঠাকুরপুকুর 3A বাসস্ট্যান্ড দিয়ে কাকদ্বীপ-ডায়মন্ড হারবার রুটের একটি বাস যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ২৩৫ নম্বর একটি বাসের পিছনে ধাক্কা মারে। এবং ২৩৫ নম্বর বাসটি আরও ৩টি গাড়িতে ধাক্কা মারে। অবশেষে মেট্রোর পিলারে গিয়ে ধাক্কা মেরে দাঁড়িয়ে পড়ে বাসটি। ক্ষতিগ্রস্ত গাড়িগুলির মধ্যে একটি পুলিশের।
[আরও পড়ুন: রেশন দুর্নীতি মামলা: জেলার ব্যবসায়ীর থেকে উদ্ধার আরও এক ‘রহস্যময়’ ডায়েরি]
এই ঘটনায় বছর পঁচাত্তরের এক ব্যক্তি জখম হন। নির্মলকুমার দাস নামে ওই ব্যক্তি কুঁদঘাটের বাসিন্দা। মাথায় গুরুতর চোট লাগে তাঁর। বর্তমানে ওই ব্যক্তি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। কাকদ্বীপ-ডায়মন্ড হারবার রুটের বাসের চালক মদ্যপ ছিলেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
[আরও পড়ুন: ইডেনে টিকিটের কালোবাজারি, এবার সরাসরি BCCI সভাপতি রজার বিনিকে নোটিস পুলিশের]
সর্বশেষ খবর
-
অন্তঃসত্ত্বা অবস্থাতেই পায়ে সংক্রমণ! আলিপুর চিড়িয়াখানায় সিংহীর মর্মান্তিক মৃত্যু
-
সায়াহ্নে সূর্যোদয়! ‘কেরিয়ারের এই পর্যায়ে…’, দেশের প্রতি ভালোবাসায় আজও নতুন অনুভূতি বিরাটের
-
আমেরিকার বৃহত্তম স্টিল প্ল্যান্ট বানাবে ভারতীয় সংস্থা, নিজেই নিজের পিঠ চাপড়ালেন ট্রাম্প!
-
মাত্র ৫০ হাজার দিলেই মিলবে ফ্ল্যাট! বড় ঘোষণা অর্জুনের, কারা পাবেন?
-
পুজোর এন্ট্রি পাস নিয়ে বিপুল আর্থিক দুর্নীতি! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ইডি