Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২৮ আগস্ট ২০২৬
Bengal BJP

বাজেটের ইতিবাচক প্রচার করতে হবে, দলে বার্তা শুভেন্দু-শমীকদের

বাংলার ডিম সংস্কৃতি নিয়ে কড়া মনোভাব নিল বিজেপি। দল যে এ ধরনের ঘটনা অনুমোদন করছে না তা বিধায়কদের নিয়ে বৈঠকে স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যরা।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ২৫, ২০২৬, ১৪:২০

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ২৫, ২০২৬, ১৪:২০

options
link
বাজেটের ইতিবাচক প্রচার করতে হবে, দলে বার্তা শুভেন্দু-শমীকদের zoom
Advertisement

বাংলার ডিম সংস্কৃতি নিয়ে কড়া মনোভাব নিল বিজেপি। দল যে এ ধরনের ঘটনা অনুমোদন করছে না তা বিধায়কদের নিয়ে বৈঠকে স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যরা। ডিম ছোড়া, নিচুতলায় পার্টি অফিস দখল, এ সব না করে যে ইতিবাচক বাজেট হয়েছে তা মানুষের মধ্যে তুলে ধরতে হবে।

তৃণমূলের অপশাসনের জবাব বিজেপির জনমুখী বাজেটে রয়েছে তা আরও বেশি করে মানুষের মধ্যে নিয়ে যেতে হবে। বাজেটে বলা হয়েছে, বর্তমান ১৮ শতাংশ মহার্ঘভাতার উপর অতিরিক্ত ২০% ডিএ দেওয়া হবে। মোট ভাতার হার ৩৮%। কার্যকর হবে ১ অক্টোবর। ১ লক্ষ চাকরির কথাও বলা হয়েছে বাজেটে। সরকার এত ভালো কাজ করেছে তার ইতিবাচক প্রচার করতে হবে বলে নির্দেশ বিজেপি নেতৃত্বের।

Advertisement

একই সঙ্গে কোথাও কোনও তোলাবাজির অভিযোগ যেন না আসে সে বিষয়েও সতর্ক করে দেওয়া হয়েছে বিধায়কদের নিয়ে বৈঠকে। মঙ্গল ও বুধবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে দু’দিন ধরে দলের বিধায়কদের নিয়ে বিশেষ বৈঠক করে বিজেপি। দু’দিনই সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) ছাড়াও সুকান্ত মজুমদার, সুনীল বনসল, অমিত মালব্য, অমিতাভ চক্রবর্তী প্রমুখ শীর্ষ নেতৃত্ব।

এই বিশেষ বৈঠকে বিধায়কদের উদ্দেশে একাধিক বার্তাও দেন শীর্ষ নেতৃত্ব। সিংহভাগই প্রথমবার বিধায়ক হয়েছেন। বিধায়ক হিসাবে তাঁদের কাজের অভিজ্ঞতা কম। বিধায়ক হিসাবে কী কী কর্তব্য, তা বুঝিয়ে দেওয়ার পাশাপাশি দল ও সরকারের মধ্যে যে সীমারেখার কথা মনে রেখে কাজ করতে হবে, সাংগঠনিক বিষয়ে কতখানি এক্তিয়ার থাকবে, বিধায়কের সঙ্গে পার্টির সমন্বয়, এসব কিছুরই পাঠ দেওয়া হয়। পাশাপাশি দলের শৃঙ্খলা মেনে যাতে বিধায়করা কাজ করেন সেটাও বৈঠকে স্মরণ করিয়ে দিয়েছেন নেতৃত্ব।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.