রূপায়ণ গঙ্গোপাধ্যায়: মুর্শিদাবাদ থেকে অর্ডার দিয়ে বানানো টোকা। বসিরহাটের গামছা। উত্তর দিনাজপুরের তুলাইপাঞ্জি ও জলপাইগুড়ির কালো নুনিয়া চাল। দার্জিলিং চা। কাঠ খোদাইয়ে হাল-লাঙল নিয়ে জমিতে ব্যস্ত কৃষকের মূর্তি। মেদিনীপুরের মাদুর। আদিবাসী লোকশিল্পের নিদর্শন। সোমবার মেদিনীপুরের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংবর্ধনা জানানোর জন্য এভাবেই কৃষিপ্রধান বাংলার কৃষ্টি ও ঐতিহ্যের মেলবন্ধনের উপরে জোর দিচ্ছে রাজ্য বিজেপি।
[শিল্পের নামে জমি কিনে ফেলে রাখলেই সংস্থাকে জরিমানা করবে কেএমডিএ]
কেন্দ্রের কৃষকদরদি ভাবমূর্তি তুলে ধরতে মেদিনীপুর শহরের কলেজ-কলেজিয়েট স্কুল মাঠে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যে উপলক্ষে দু’দিন আগেই গেরুয়া পতাকা আর প্রধানমন্ত্রীর কাট আউটে সেজে উঠতে শুরু করেছে গোটা মেদিনীপুর। রবিবার রাত থেকেই বিভিন্ন জেলা থেকে দলের কর্মী-সমর্থকরা আসতে শুরু করেবেন বসে রাজ্য বিজেপি সূত্রে খবর৷ মোদির সভাকে ঘিরে উত্তাপ ক্রমশ বাড়ছে। সভাস্থল ঘিরে তো বটেই, হেলিপ্যাড থেকে জনসভার মাঠ পর্যন্ত প্রধানমন্ত্রীর যাত্রাপথে থাকছে কড়া নিরাপত্তা বেষ্টনী। এদিন দুপুর সাড়ে ১১টা নাগাদ বিশেষ বিমানে কলাইকুণ্ডায় নামার সূচি প্রধানমন্ত্রীর। সেখান থেকে হেলিকপ্টারে মেদিনীপুর শহর। খরিফ শস্যের সহায়ক মূল্যবৃদ্ধির যে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার, সেজন্য রাজ্য বিজেপির তরফ থেকে মোদিকে অভিনন্দন জানাতেই এই সভা। বাংলার কৃষি, শিল্প ও ঐতিহ্যের প্রকৃত প্রকাশ যাতে মোদিজিকে দেওয়া উপহারে থাকে, সেদিকে প্রথম থেকেই লক্ষ রাখা হয়েছে। রাজ্য নেতা বিশ্বপ্রিয় রায়চৌধুরি জানান, বাংলার লোকশিল্পকলা থেকে শুরু করে মেদিনীপুরের তৈরি মাদুরও থাকছে উপহারের তালিকায়। দলের কিষান মোর্চার রাজ্য সভাপতি রামকৃষ্ণ পাল বলেন, উত্তর দিনাজপুর থেকে প্যাকেটে করে আনা তুলাইপাঞ্জি চাল, জলপাইগুড়ির কালো চাল, দার্জিলিংয়ের চা, মুর্শিদাবাদের টোকা, বসিরহাটের গামছা-এসব কৃষক সংগঠনের তরফে প্রধানমন্ত্রীকে দেওয়া হবে। এছাড়াও বিশেষ উপহার তুলে দেবেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
[ইস্তফার জল্পনায় জল, শারীরিক অবস্থা নিয়ে রাজ্যপালের সঙ্গে কথা সুরঞ্জনের]
লোকসভা ভোট একবছরও বাকি নেই। এমতাবস্থায় সোমবার মেদিনীপুর শহরের এই সভা থেকেই ভোটের দামামা বাজিয়ে দেবেন মোদি, এমনটাই ধরনা রাজনৈতিক মহলের। সেক্ষেত্রে এই সভা থেকে মোদি কী বলেন, সেদিকে নজর রয়েছে গোটা দেশেরই। রাজ্য বিজেপির তরফে গুরুত্বপূর্ণ এই সভার দায়িত্বে রয়েছেন দুই শীর্ষ নেতা রাজু বন্দ্যোপাধ্যায় ও বিশ্বপ্রিয় রায়চৌধুরি। রাজুর বন্দ্যোপাধ্যায়ের দাবি, মেদিনীপুরের সভায় রেকর্ড জমায়েত হতে চলেছে। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, জমায়েতের টার্গেট রাখা হয়েছে সাড়ে পাঁচ লক্ষ। রাজ্য বিজেপি নেতৃত্ব প্রধানমন্ত্রীর সভার জন্য পশ্চিমবঙ্গের অন্যতম বৃহৎ কৃষিপ্রধান জেলা মেদিনীপুরকেই বেছে নেওয়ার অন্যতম কারণ সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহলে দলের পারফরম্যান্স।
সর্বশেষ খবর
-
দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, হরমুজ হাহাকার কাটিয়ে মিলবে জ্বালানি সমাধান?
-
প্রয়াত পদ্মশ্রী সাহিত্যিক রবিলাল টুডু, রোগভোগের পর না ফেরার দেশে ‘বীর বীরসা’র স্রষ্টা
-
বিশ্বকাপের আগে ‘অমানবিক’ ফিফা! দর্শকদের ভোগান্তি বাড়তে পারে এই সিদ্ধান্তে
-
দাউদ ইব্রাহিমের হাড়হিম হুমকি, ‘তোর খেলা শেষ’, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত
-
ভেঙে খানখান সাধের দল! ‘বিদ্রোহী’দের ফেরাতে জনে জনে ফোন করছেন মমতা