স্টাফ রিপোর্টার: শুটিং স্পটে নিয়ে গিয়ে শ্লীলতাহানি ও যৌন হেনস্তার অভিযোগ তুললেন এক অভিনেত্রী৷ তাঁর অভিযোগ, একটি বাংলা সিনেমার শুটিংয়ের সময়ই তাঁকে যৌন হেনস্তা করেন বাংলা ছবির ওই পরিচালক৷ তাঁর বিরুদ্ধে পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের করেছেন ওই অভিনেত্রী৷ যদিও ঘটনার তিন বছর পেরিয়ে যাওয়ার পর ওই অভিনেত্রী কেন অভিযোগ দায়ের করলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে পুলিশও৷
পুলিশ জানিয়েছে, ২০১৩ সালে একটি বাংলা সিনেমা প্রযোজনা করে মধ্য কলকাতার রফি আহমেদ কিদোয়াই রোডের একটি সংস্থা৷ সিনেমায় অভিনয়ের সূত্র ধরেই ওই অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ হয় পরিচালকের৷ ওই বাংলা ছবিতে সুযোগ পান ওই অভিনেত্রী৷ তাঁর অভিযোগ, সিনেমার শুটিং নিয়ে আলোচনার জন্য তাঁকে রফি আহমেদ কিদোয়াই রোডের ওই অফিসে ডেকে পাঠান পরিচালক৷ সেখানে তাঁর শ্লীলতাহানি করেন তিনি৷ অভিনেত্রীর দাবি, তিনি আপত্তি করেও কোনও লাভ হয়নি৷ তাঁর সঙ্গে সিনেমার বিষয়ে চুক্তি হওয়ার ফলে তিনি বেরিয়েও আসতে পারেননি৷ ২০১৩ সালে জুনের পর থেকে শুটিং শুরু হয়৷ আগস্ট পর্যন্ত চলে শুটিং৷ ছবিটির আউটডোর শুটিং ছিল পুরুলিয়ায়৷ অভিনেত্রীর অভিযোগ, আউটডোরেই তাঁকে যৌন হেনস্তা ও তাঁর শ্লীলতাহানি করেন ওই পরিচালক৷ এই বিষয়ে মঙ্গলবার ওই অভিনেত্রী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন৷ এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
লাটে সরকারি নির্দেশিকা! তারস্বরে ডিজের তালে তীর্থযাত্রীদের ‘ভোলেবাবা পার করেগা’
-
আইসি ক্লোজ ও আইও সাসপেন্ড, তৃণমূল কর্মীর মৃত্যুতে হালিশহরে গিয়ে ‘অ্যাকশন’ শুভেন্দুর
-
‘যৌন হেনস্তার অভিযোগ মিথ্যা ও আরোপিত’, ব্রিজভূষণের ঢাল হয়ে জানাল দিল্লির আদালত
-
‘খাঁটি পেট্রল কি তোমার বাবার বাড়ি থেকে আসবে?’ ইথানল ইস্যুতে বিজেপি সাংসদের মন্তব্যে বিতর্ক
-
‘মেয়েরা ধর্ষণ উপভোগ করে’, মন্তব্যে বিতর্কের ঝড় তুলে পুলিশের জালে ডানপন্থী নেতা