সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের ৮৬ শতাংশ মানুষ বাংলাভাষী! সেখানে কলকাতার ৯৯ শতাংশ দোকানের নামফলক বাংলা লেখা নেই! এবার থেকে কলকাতা পুরসভার অধীনে যত দোকান, শপিং মল রয়েছে সেখানে বাংলায় লেখা নামফলক বাধ্যতামূলক করতে চলছে পুরসভা। কলকাতা পুরসভার মাসিক অধিবেশন একথাই জানিয়েছেন মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তবে শুধু বাংলাতেই নামফলক থাকতে হবে এমন কোনও ব্যাপার নেই। অন্য ভাষা থাকতেই পারে, তবে বাংলা রাখতেই হবে।
পুরসভার মাসিক অধিবেশনে ৯৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ চক্রবর্তী দোকনগুলিতে বাংলায় নামফলক না লেখা নিয়ে প্রশ্ন তোলেন। সেখানে তিনি জানান, অন্য ভাষায় লেখা থাকুক, কিন্তু বাংলাকেও রাখতে হবে। সেই বিষয়টি দেখা হোক। সেই প্রশ্নের জবাবেই মেয়র বলেন, “বাংলায় লেখা বাধ্যতামূলক।”
সূত্র মারফত খবর, লাইসেন্স পুনর্নবীকরণ বিভাগকে বিষয়টি দেখতে বলা হয়েছে। কোনও দোকান মালিক বা পশিং মল সংস্থা রাজি না হলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কলকাতার উপকণ্ঠ নিউটাউনেও একই পন্থা নেওয়ার জন্য বৈঠক হয়েছে। ওই এলাকাতেও বাংলায় লেখা নামফলক বাধ্যতামূলক করা হচ্ছে।
বিজেপি শাসিত রাজ্যগুলিতে পরিযায়ী শ্রমিককে হেনস্তার অভিযোগের আবহে বাংলা ভাষা আন্দোলনের ডাক দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই আবহে কলকাতা পুরসভার অধীনে থাকা দোকানগুলিতে নামফলক বাধ্যতামূলক করা হচ্ছে।
সর্বশেষ খবর
-
৬ মিনিটের মধ্যে পৌঁছবে পুলিশ! ১১২ হেল্পলাইন চালুর ঘোষণা মুখ্যমন্ত্রীর, প্রতি থানায় মহিলা হেল্প ডেস্ক
-
আজ থেকে ১ কোটির বেশি ‘অন্নপূর্ণা’র অ্যাকাউন্টে ৩ হাজার, বাদ কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী
-
কর্মসূত্রে রাশিয়ার সেনায়, ইউক্রেন ড্রোন হামলায় মৃত্যু বাংলার যুবকের!
-
ডুরান্ডে মরশুমের প্রথম ডার্বি, বিদেশি নিয়ে ফেডারেশনের সিদ্ধান্তের গড়িমসিতে সমস্যায় মোহনবাগান
-
‘বছর পেরিয়েছে সিঁদুর, স্বাভাবিক হোক সম্পর্ক’, মোদি-শরিফকে চিঠি ভারত-পাক বিশিষ্টদের