Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
CM Suvendu Adhikari

‘কর্মসংস্থানে বাংলার অবস্থা ভয়াবহ’, তৃণমূলের ‘শিল্পে অনীহা’ নিয়ে রোজগার মেলায় তোপ মুখ্য়মন্ত্রীর

শুভেন্দু জানান, বাংলার মতো উচ্চমানের হিউম্যান রিসোর্স আর কোথাও নেই। তাই এই রিসোর্সকে কাজে লাগাতে হবে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২২, ২০২৬, ১৮:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২২, ২০২৬, ১৮:৩০

options
link
‘কর্মসংস্থানে বাংলার অবস্থা ভয়াবহ’, তৃণমূলের ‘শিল্পে অনীহা’ নিয়ে রোজগার মেলায় তোপ মুখ্য়মন্ত্রীর zoom
উপনির্বাচনের প্রস্তুতি শুরু বিজেপির, নন্দীগ্রাম-রেজিনগরের দায়িত্বে কারা?
Advertisement

কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলার অবস্থা ভয়াবহ। বুধবার রোজগার মেলায় তৃণমূল জমানার ‘শিল্পবিমুখতা’ নিয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, এতদিন শিল্প আসেনি। তাই অনুসারী শিল্পও হয়নি। এমএসএমই সেক্টর উপেক্ষিত হয়েছে। রাজ্যে ফুড প্রসেসিংয়ে বিরাট সুযোগ রয়েছে। আম, আনারস কী নেই বাংলায়। এত বড় ফুলের বাগিচা। সব উপেক্ষিত থেকেছে তৃণমূল আমলে। শুভেন্দু জানান, বাংলার মতো উচ্চমানের হিউম্যান রিসোর্স আর কোথাও নেই। তাই এই রিসোর্সকে কাজে লাগাতে হবে।

তৃণমূল জমানায় মুখ ফিরিয়েছিল লগ্নিকারীরা। শিল্পে লগ্নি হয়নি। গোটা ভারতে বিশ্বকর্মা যোজনা চালু হলেও, পশ্চিমবঙ্গ এতদিন তাতে অংশ নেয়নি। এবিষয়ে মুখ্যমন্ত্রী জানান, পোর্টালে ৮ লক্ষ ৬৫ হাজার আবেদন পড়েছিল। বিজেপি রাজ্যে ক্ষমতায় এসেই সব আবেদন পাঠিয়ে দিয়েছে। রোজগার মেলা থেকে তরুণ প্রজন্মকে উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী। জানান, শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়, হাই স্কিল, সেমি স্কিলেরও উন্নতির উপরও নজর দিচ্ছে সরকার। এর জন্য রাজ্যে আরও বেশি করে কারিগরি প্রতিষ্ঠান তৈরি হবে। কারণ পুঁথিগত বিদ্যার মধ্যে দিয়ে সব জায়গায় চাহিদা পূরণ হয় না। তরুণ প্রজন্মকে প্রশিক্ষিত, শিক্ষিত করতে পারলে রাজ্যের আরও উন্নতি হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রাজ্যের পলিটেকনিক কেন্দ্রগুলিরও দক্ষতা বাড়ানো হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান, প্রাইভেট ক্ষেত্রগুলির বাণিজ্যিকীকরণ হয়েছে। শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নাও, সার্টিফিকেট নিয়ে বাড়ি যাও পলিসিতে চলে। কিন্তু এবার আর এসব হবে না। সরকারি ক্ষেত্রের পাশাপাশি একাগ্রতা, দায়বদ্ধতা, স্বচ্ছতার সঙ্গেও বেসরকারি প্রতিষ্ঠানগুলিও চালাতে হবে। তার জন্য সাহায্য করবে সরকার। তরুণ প্রজন্মকে ‘বিকশিত ভারতের নেতা’ বলেও উল্লেখ করেন তিনি। তাঁর কথায়, “স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন-সহ সব জায়গা রাজনৈতিক প্রভাবমুক্ত করব। ইউপিএসসিকে ফলো করব। প্রধানমন্ত্রীর রোজগার মেলা ও এমপ্লয়মেন্ট সিস্টেমকে ফলো করব।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.