পুজো প্রায় এসেই গেল৷ পাড়ায় পাড়ায় পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ সেরা পুজোর লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ এমনই কিছু বাছাই করা সেরা পুজোর প্রস্তুতির সুলুকসন্ধান নিয়ে হাজির Sangbadpratidin.in৷ এবার পড়ুন শ্যামবাজার নবীন সংঘের পুজো প্রস্তুতি৷
শুভময় মণ্ডল: বাঙালির বারো মাসে তেরো পার্বণ যেমন আছে, তেমনই আছে বাংলার সনাতন ব্রত। তা সে সেঁজুতিই হোক বা পুণ্যিপুকুরই, বাংলার ব্রতকথা চির নবীন। সংসারের কল্যাণের জন্য একসময় মা-ঠাকুমাদের দিন কাবার হয়ে যেত এই হরেক ব্রতপালনে। নিষ্ঠাভরে ব্রতপালনের মধ্য দিয়ে সংসারে শান্তির বাতাবরণ বিরাজ করত। কিন্তু আধুনিক যুগে কোথায় সে সময়, ব্রতপালনের হিড়িকও উধাও। কিন্তু বাংলার সেই সনাতন ব্রতগুলিকেই এবার মণ্ডপসজ্জায় ফুটিয়ে তুলবে শ্যামবাজার নবীন সংঘ। নাম নবীন হলেও এবছর তাদের সুবর্ণজয়ন্তী বর্ষ। উত্তরের হেভিওয়েট পুজোর ভিড়ে স্বমহিমায় টিকে থাকা নবীন সংঘের এবারের থিম ভাবনা বাংলার হারিয়ে যাওয়া ব্রতকথাকে নিয়েই। পোশাকি নাম- শান্তি বারি। বারি অর্থাৎ জল। সব ব্রত, পূজা-আচ্চার পর গঙ্গাজল ছিটিয়ে ঘরে শান্তি ফিরিয়ে আনা হয়। তাই অশান্ত সময়ে শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে শান্তি বারিকেই উপজীব্য করেছে এই পুজো। সৃজনে থিমমেকার শিল্পী স্বরুপ নন্দী।
মণ্ডপসজ্জায় বিভিন্ন আঙ্গিকে বাংলার ব্রতগুলিকে ফুটিয়ে তুলছেন শিল্পী। ইতু ব্রত, নীলের ব্রতর মতো সনাতন প্রথাগুলিকে ফের জীবন্ত করে তোলার প্রয়াস। মাটি থেকে ৬০ ফুটের স্কাই ওয়াকের মাধ্যমে মণ্ডপে প্রবেশের পথ। পায়ের তলায় আলপনা ও দুপাশে নহবতের বন্দোবস্ত থাকছে। থার্মোকল ও পেপার পেস্টিং দিয়ে একটি পুরনো বাড়ির আদলে দুর্গামণ্ডপ তৈরি করেছেন শিল্পী। অনেকটা উত্তর কলকাতার পুরনো বাড়ির মতো। সেখানে একদিকে শিবমন্দির ও আরেক দিকে শীতলা মন্দির। মাঝে বিরাজমান মহামায়া। শান্তি বারি যেহেতু থিম তাই এখানে প্রতিমার শান্তির ভাব। সৃজনে শিল্পী নিজেই।
কেমন চলছে পুজোর প্রস্তুতি, দেখুন ভিডিওয়-
সর্বশেষ খবর
-
আফগানিস্তানের বিরুদ্ধেও খেলবেন না ‘আনফিট’ বুমরাহ? বিকল্প হিসাবে কাকে তৈরি রাখছে বিসিসিআই
-
রাখে হরি মারে কে! ৯ দিন কাদামাটির স্তূপে চাপা পড়েও জীবিত অবস্থায় উদ্ধার নেপালের ২
-
ডকিং পোলে তীব্র ধাক্কা, শ্রীনগর বিমানবন্দরে দুর্ঘটনাগ্রস্ত ইন্ডিগোর বিমান, কেমন আছেন যাত্রীরা?
-
‘এমন কিছু সৃষ্টি করে যেতে হবে’, উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্যাস করে আর কী বললেন মুখ্যমন্ত্রী?
-
হিংলো নদীতে ভাঙন, দুবরাজপুরে নদী গর্ভে ১৮টি বাড়ি! প্লাবিত ঘাটালে চলছে নৌকা


