সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা বিমানবন্দরে দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল ভুটান এয়ারলাইন্সের বিমান।

কলকাতা থেকে ব্যাঙ্কক যাওয়ার কথা ছিল বি-৩ ৭০০ নম্বরের বিমানটির। আজ সকাল ১১.৫০ নাগাদ টেক অফের সময় আচমকাই বিমানের প্রপেলারে ধোঁয়া দেখতে পান বিমানচালক। তখনই টেক অফ বাতিল করার সিদ্ধান্ত নেন বিমানচালক। ফেরত আসার আরজি জানানো হয় এটিসিকে। মেলে অনুমতি।
রানওয়ে খালি থাকায় নেমে আসতে সক্ষম হলেও, বিমানের চাকা মাটিতে স্পর্শ করার সময় জোর ঝাঁকুনি অনুভব করেন যাত্রীরা। প্রায় ষাট জন যাত্রী ছিলেন বিমানে। কয়েকজন যাত্রীর অল্পবিস্তর আঘাত লাগলেও, নিরাপদেই রয়েছেন বাকিরা। তবে একজন বিমানসেবিকার পায়ে গুরুতর চোট লেগেছে। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় সবাইকেই।
[সব ভাষাতে ‘বাংলা’ই হবে রাজ্যের নাম, কেন্দ্রকে চিঠি নবান্নর]
বিমানটির মেরামতির কাজ চলে বিমানবন্দরেই। রানওয়ে মোটামুটি ফাঁকা থাকায়, অন্যান্য বিমান পরিষেবা ব্যাহত হয়নি বলে বিমানবন্দরসূত্রে খবর। তবে এই ঘটনায় সাময়িকভাবে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল।
সর্বশেষ খবর
-
রাহার থেকে ছড়িয়েছে সংক্রমণ! ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের আগেই অসুস্থ ‘রাম’ রণবীর
-
ট্রফিহীন ভালো ফুটবলার তকমাতেই বিদায়? বিশ্বকাপ স্বপ্নভঙ্গের পর অবসর নিয়ে মুখ খুললেন কেন
-
ভারতীয় রেলের মুকুটে নয়া পালক, দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন উদ্বোধন মোদির, কী এর বিশেষত্ব?
-
‘২০ জুলাই পর্যন্ত বাঁচতেই হবে’, সাফল্যের আগে মৃত্যু হলে ‘ভূত’ হয়ে ফিরতে চান সোনম
-
সেমিতে ‘পয়া’, ফাইনালে ‘অপয়া’, মেসিদের ম্যাচ খেলাবেন আর্জেন্টিনার জন্য ‘অভিশপ্ত’ রেফারি!