বিধান নস্কর, বিধাননগর: কলকাতায় বসে বিদেশে প্রতারণা! উন্নত প্রযুক্তি, সফটওয়্যার পরিষেবা দেওয়ার অছিলায় অ্যাকাউন্ট সাফ। এমন অভিযোগ পেতেই সল্টলেক সেক্টর ফাইভের এক কল সেন্টারে অভিযান বিধাননগর পুলিশ। সেখান থেকে বিপুল নগদ-সহ মোবাইল, ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়। গ্রেপ্তার কল সেন্টার মালিক-সহ মোট তিন।
নির্দিষ্ট সূত্র মারফত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সেক্টর ফাইভে একটি আন্তর্জাতিক অবৈধ কল সেন্টারে মঙ্গলবার রাতে অভিযান চালায় বিধাননগর পুলিশ। কল সেন্টারের অফিস থেকে নগদ ৬০ লক্ষ টাকা উদ্ধার হয়। এরপর কল সেন্টারের মালিক অবিনাশ জয়সওয়াল ওরফে পীযূষের বাড়িতে হানা দেয় পুলিশ বাহিনী। সেখানে তল্লাশি চালিয়ে নগদ ৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়। এছাড়া মোবাইল, ল্যাপটপ ইত্যাদি বাজেয়াপ্ত করা হয়। অবিনাশ জয়সোয়াল সহ আরও দুজনকে আজ, বুধবার আদালতে পেশ করা হবে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেক্টর ফাইভের ওই কল সেন্টার থেকে বিদেশের বিভিন্ন সংস্থায় ফোন করা হত। বলা হত, ইন্টারনেটের মাধ্যমে উন্নত প্রযুক্তির সফটওয়্যার পরিষেবা দেওয়ার আশ্বাস দেওয়া হত। বিনিময়ে মোটা অঙ্কের টাকা হাতানো হত। তাও আবার বিদেশি মুদ্রায়। লাগাতার অভিযোগ পাওয়ার পর অবশেষে গতকাল অভিযান চালায় পুলিশ।
সর্বশেষ খবর
-
ঋতব্রতর ‘বিরোধী’ দলনেতা নির্বাচনকে চ্যালেঞ্জ করবে কালীঘাট? কল্যাণ বলছেন, ‘আদালতে প্রমাণ হবে’
-
নিজের রাজ্যের লিগেই অবিক্রীত রাহুল, আইপিএলে দারুণ ফর্ম সত্ত্বেও কেন এই অবস্থা?
-
প্রেমে প্রত্যাখ্যানের বদলা! অফিসে সহকর্মীদের সামনে তরুণীকে কুপিয়ে ‘খুন’ প্রাক্তন প্রেমিকের, প্রকাশ্যে ভিডিও
-
শুভেন্দুর পূর্ব মেদিনীপুর থেকে শুরু, প্রথম জেলা পরিষদ হাতছাড়া তৃণমূলের, পদ ছাড়লেন সভাধিপতি
-
সরকারি শিক্ষকরা প্রাইভেট টিউশন বন্ধ না করলে কড়া শাস্তি, নির্দেশিকা জারি শুভেন্দু সরকারের