Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬

ছুটির দিনে বন্ধুদের নিয়ে বাইক রেসিং, শহরে প্রাণ গেল যুবকের

রাতের বদলে এখন সকালের শহরকে বেছে নিয়েছে রেসাররা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০১৮, ১৩:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০১৮, ১৩:০৪

options
link
ছুটির দিনে বন্ধুদের নিয়ে বাইক রেসিং, শহরে প্রাণ গেল যুবকের zoom
Advertisement

অর্ণব আইচ: রাতের শহরে রেসিং নিষিদ্ধ। পুলিশের কড়া নজরদারি। ধরা পড়লে শাস্তি অবধারিত। এবার তাই পুলিশের চোখ এড়িয়ে সকালের শহরেই চলছে বাইক রেসিং। আর তা করতে গিয়েই রবিবার প্রাণ গেল এক যুবকের।

[  গরমের ছুটি কমবে কি না সিদ্ধান্ত নেবে স্কুল, জানালেন পার্থ ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দিনকয়েক আগেই জাতীয় সড়কে কার রেসিং করতে গিয়ে প্রাণ হারান বিশিষ্ট শিল্পপতি শিবাজি রায়। ফেরারির মতো অত্যাধুনিক গাড়িতেও শেষরক্ষা হয়নি। নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেন। গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। প্রাণ হারান শিবাজীও। তাঁর সঙ্গে যিনি ছিলেন তিনিও মারাত্মক জখম হন। দিনকয়েক আগে সেই মারাত্মক দুর্ঘটনা থেকেও রেসাররা যে শিক্ষা নেয়নি রবিবার তা ফের প্রমাণিত হল। জানা যাচ্ছে, এদিন ৬-৮ জন যুবক বেরোয় রেসিংয়ে। সঙ্গে ছিল গোটা চারেক বাইক। আনওয়ার শাহ রোড ধরে তারা দ্রুত গতিতে ছুটছিল বাইক। ছুটির সকালে শহরের রাস্তায় যানবাহন কম থাকে। পুলিশি নজরদারিও এড়ানো যায়। তাই এই সময়টাকেই রেসিংয়ের জন্য বেছে নিয়েছিল যুবকরা। কিন্তু লেক গার্ডেন্স ফ্লাইওভারে ওঠার সময়ই ঘটে বিপত্তি। নিয়ন্ত্রণ হারান এক বাইক চালক। সোজা বাইক নিয়ে ধাক্কা দেন গাছে। এই বাইকের চালক ছিলেন সৌরদীপ সিংহ। তিনি হোটেল ম্যানেজমেন্টের ছাত্র। মারাত্মক জখম হন সৌরদীপ। তাঁর বাইকে থাকা তাঁর বন্ধুও আহত হন। দুজনকেই তড়িঘড়ি এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয়েছে সৌরদীপের। আহত বন্ধুর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।

[  এবার শহরবাসীকে সতর্ক করতে আসরে মেসি, অভিনব প্রয়াস কলকাতা পুলিশের ]

ক্রমশ বাইক রেসিং ও কার রেসিং যে মাথাব্যথার কারণ হয়ে উঠছে তা স্পষ্ট। রাতের শহরে ফ্লাইওভারে রেসিং তো নিষিদ্ধ। একাধিক বাইক নিয়ে একসঙ্গে উঠতে গেলেও আটকানো হয়। কড়া থাকে পুলিশি নজরদারি। তুলনামূলকভাবে সকালের শহরে নজরদারি কম থাকে। ছুটির দিনে রাস্তায় যানবাহনও কম থাকে। সেই সুযোগ কাজে লাগিয়েই রেসিংয়ে মাতছে রেসাররা। বারবার সাবধান করা সত্ত্বেও তাই ঘটছে প্রাণহানির মতো ঘটনা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.