অর্ণব আইচ: গড়িয়াহাট উড়ালপুলে ভেঙে গেল সরকারি বিজ্ঞাপনের গেট। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ এই ঘটনাটি ঘটে। ঘটনায় একজন আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
[স্ত্রী ‘গোসাঘরে’, ভাঙা সংসার জোড়া লাগাতে চেষ্টা আদালতের]
বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। ব্যস্ত অফিসটাইমে উড়ালপুল দিয়ে প্রচুর গাড়ি যাতায়াত করছিল। সেই সময় আচমকা ভেঙে পড়ে বিজ্ঞাপনের গেটটি। গেটের নিচ দিয়ে একটি ট্যাক্সি যাচ্ছিল। যার কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় আহত হয়েছেন এক যাত্রী। প্রায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে চলে আসে পুলিশ। আহত ব্যক্তিকে উদ্ধার করে কাছের হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। তবে পুলিশের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই তা স্বাভাবিক হয়ে যায়। ভেঙে পড়া বিজ্ঞাপনটি সরিয়ে ফেলা হয়।
[বিধায়কের গাড়িতে লেখা ‘গভ. অফ ওয়েস্ট বেঙ্গল’, তরজায় শাসক-বিরোধী দল]
তবে বৃহস্পতিবারের দুর্ঘটনা অল্পেতে এড়ানো গেলেও উড়ালপুলে দুর্ঘটনা এ শহরে নতুন নয়। গত বছরের পুজোর মুখেই বাঘাযতীন উড়ালপুলে বাঘাযতীন উড়ালপুলের একাংশের চাঙড় ভেঙে পড়ে। বড়সড় গর্ত হয়ে যায় উড়ালপুলে। তবে দুর্ঘটনার সময়ে উড়ালপুলের নিচে কেউ ছিলেন না। তাই অল্পের জন্য দুর্ঘটনার হাত রক্ষা পেয়ে যান স্থানীয় বাসিন্দারা। পরে কেএমডি-র ইঞ্জিনিয়াররা তা সারিয়ে তোলেন। ২০১৬ সালের ৩১ মার্চের স্মৃতি এখনও শহরবাসীর মনে টাটকা৷ মধ্য কলকাতার গণেশ টকিজে হঠাৎ ভেঙে পড়ে বিবেকানন্দ ফ্লাইওভার৷ মৃত্যু হয় কমপক্ষে ২৬ জনের৷ ঘটনায় নির্মাতা সংস্থা আইভিআরসিএল-এর ধৃত দশজন কর্তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে কলকাতা পুলিশ৷ দুই কেএমডিএ কর্তাকেও গ্রেপ্তার করা হয়৷ পুলিশের অভিযোগ ছিল নিম্নমানের ইস্পাত ব্যবহার করার ফলেই দুর্ঘটনা ঘটেছে৷ তবে বৃহস্পতিবারের বিজ্ঞাপনের গেট ভেঙে পড়া নিছকই দুর্ঘটনা৷ প্রাথমিক তদন্তের পর এমনটাই মনে করছে পুলিশ৷
[মাও-উপদ্রুত জেলার বরাদ্দ নিয়ে সংঘাত, কেন্দ্রকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত রাজ্যের]
সর্বশেষ খবর
-
ইউক্রেনের বন্দরে জাহাজে ভয়াবহ হামলা! মৃত ৪ ভারতীয়, কড়া নিন্দা নয়াদিল্লির
-
প্রতিশ্রুতি মতো ৫০০ টাকা করে বাড়ল বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, আগস্ট থেকেই কার্যকর
-
বিশ্বকাপ শেষ হতেই দুঃসংবাদ! প্রয়াত দু’বারের ব্যালন ডি’অর জয়ী কিংবদন্তি ফুটবলার
-
‘সলমনের খামারবাড়িতে যেতে পারেন, তবে বেরনো মুশকিল’! বিস্ফোরক খানেদের জামাই আয়ুষ শর্মা
-
প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরত চেয়ে ভারতকে চিঠি ঢাকার! আরও এক হত্যা মামলায় হাসিনার নাম