স্টাফ রিপোর্টার: পশ্চিমবঙ্গ দিবস নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা সর্বদল বৈঠকে বিজেপি যোগ না দিলেও বিধানসভায় সরকারের তরফে প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নিতে পারে তারা। বিজেপি পরিষদীয় দল সূত্রে এমনই খবর। সকলের মতামত নিয়ে ৭ সেপ্টেম্বর বিধানসভায় পাশ হতে চলেছে একটি সর্বজনগ্রাহ্য প্রস্তাব। তার আগে মঙ্গলবার নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে দাঁড়িয়ে নাগরিকসমাজ একবাক্যে একমত হয়ে জানিয়ে দিয়েছে দেশভাগের অসহনীয় জ্বালায় ক্ষতবিক্ষত কোনও দিন (২০ জুন) বাঙালির ‘দিবস’ হতে পারে না। এই সভা খুব স্বাভাবিকভাবেই বিজেপি বয়কট করবে তা বোঝাই গিয়েছিল।
গত ২০ জুন রাজভবনে দিল্লির নির্দেশে রাজ্যপাল ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করেন। ওইদিন বাংলা ভাগের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল বেঙ্গল অ্যাসেমব্লিতে। কনভেনশনের চিঠি পেয়ে সিপিএম প্রশ্ন তুলেছিল, এত তাড়াহুড়ো কীসের! নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী তাঁর বক্তৃতার শুরুতেই বুঝিয়ে দিয়েছেন, তাড়াহুড়ো এই কারণেই যে, একটা কালো অধ্যায়কে স্বীকৃতি দিতে চলেছে দিল্লি। তার আগে দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। এদিকে, নবান্নের বৈঠকে অনুপস্থিত থাকার পর বিধানসভাতেও কি প্রস্তাব নিয়ে আলোচনা বয়কট করবে বিজেপি, তা নিয়ে প্রশ্ন ওঠে।
[আরও পড়ুন: ‘কোনও নোটিস পাইনি’, CBI তলব নিয়ে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ সুজিত বসুর]
কিন্তু বুধবার পর্যন্ত যা খবর, পশ্চিমবঙ্গ দিবস নিয়ে ৭ সেপ্টেম্বর বিধানসভায় আলোচনায় অংশ নিতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপির কয়েকজন বিধায়ক। পশ্চিমবঙ্গ দিবস নিয়ে দলের অবস্থান বা মতকে বিধানসভায় নথিভুক্ত করাতে পারে বিজেপি। সরকারের আনা প্রস্তাবের বিরুদ্ধে ভোটাভুটিও চাইতে পারে তারা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও মঙ্গলবার রাতে বলেছেন, ‘‘৭ সেপ্টেম্বর বিধানসভা ঢুকব। সেখান থেকে মিছিল করে রাজ্যপালের কাছে আসব।’’ ফলে স্পষ্ট ওইদিন বিধানসভায় হইচই বাঁধানোর পরিকল্পনা রয়েছে গেরুয়া শিবিরের।
[আরও পড়ুন: বাঁকুড়ার হেরিটেজ ভবন ‘দখল’, বেআইনি নির্মাণ ভাঙতে বিশেষ দল গঠনের নির্দেশ হাই কোর্টের]
সর্বশেষ খবর
-
বিজেপি নেতাকে প্রাণে মারার চেষ্টা! গ্রেপ্তার রহিম নবির ভাই-সহ দুই তৃণমূল নেতা
-
শহর ছাড়িয়ে বহরমপুরের চিকিৎসা কেন্দ্রে অরিজিৎ, অসুস্থ গায়ক? উদ্বিগ্ন ভক্তরা
-
জমি ‘দখল’ তৃণমূল নেতার, ১২ বছরেও সুবিচার না পেয়ে মন্ত্রী শংকর ঘোষের দ্বারস্থ জওয়ান
-
‘ভোজিনহার হাতেই মেসিদের ইতি’, নকআউট নিয়ে বিস্ফোরক ভবিষ্যদ্বাণী ঘানার সেই ওঝার
-
‘বগা বাইরে মার, পেনাল্টিতে আমরা গোল দিই না’, বাঙালির ফুটবল-আবেগ