রূপায়ণ গঙ্গোপাধ্যায়: আইনি জটে রথযাত্রা বিশ বাঁও জলে৷আগামী বছরের শুরুতে কলকাতায় আইন অমান্য কর্মসূচি ঘোষণা করল বঙ্গ বিজেপি৷দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, ‘বিজেপিকে অগণতান্ত্রিকভাবে আটকানো যাবে না৷ ৩ জানুয়ারি কলকাতায় আইন অমান্য কর্মসূচিতে শামিল হবেন দলের কর্মী-সমর্থকরা৷’ এদিকে ২৯ জানুয়ারি ব্রিগেড সমাবেশের দিনও চূড়ান্ত হয়ে গিয়েছে খবর৷শোনা যাচ্ছে, কলকাতায় ব্রিগেড সমাবেশে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷তবে রথযাত্রা নিয়ে আদালত কী রায় দেয়, তার উপরই সবকিছু নির্ভর করছে৷
এ রাজ্যে রথযাত্রা কর্মসূচিতে স্থগিতাদেশ জারি করে মামলাটি ফের সিঙ্গল বেঞ্চে ফেরত পাঠিয়েছে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ৷কিন্তু হাই কোর্টে শীতকালীন ছুটি শেষ না হওয়া পর্যন্ত সিঙ্গল বেঞ্চে রথযাত্রা মামলার শুনানির সম্ভাবনা নেই৷ সোমবার হাই কোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে বঙ্গ বিজেপি৷ কিন্তু, দ্রুত শুনানির আরজি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত৷ ফলে রথযাত্রা নিয়ে ব্যাকফুটে গেরুয়া শিবির৷ মঙ্গলবার কলকাতায় আইন অমান্য কর্মসূচি ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ শীতকালীন ছুটির পর ২ জানুয়ারি খুলবে আদালত৷ঘটনাচক্রে, তার ঠিক পরের দিন অর্থাৎ ৩ জানুয়ারি কলকাতায় আইন অমান্য কর্মসূচিতে শামিল হবেন বিজেপি কর্মী-সমর্থকরা৷বস্তুত, রথযাত্রার অনুমতি না পেয়ে হাওড়া, বসিরহাট-সহ বেশ কয়েকটি জায়গায় আইন অমান্য কর্মসূচি পালনও করেছে বিজেপি৷গেরুয়া শিবিরের কর্মসূচিকে কেন্দ্র করে অশান্তি হয়েছে৷
[ বন্ধুদের সঙ্গে উদ্দাম মদ্যপান, নর্দমা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ]
শুধু কলকাতায় আইন অমান্য কর্মসূচিই নয়, ২৯ জানুয়ারি বিজেপির ব্রিগেড সমাবেশের দিনও চূড়ান্ত বলে খবর৷ দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সম্মতি মিলেছে৷ব্রিগেড সমাবেশে প্রধান বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তবে রথযাত্রা মামলায় সুপ্রিম কোর্ট কী রায় দেয়, সেদিকেই তাকিয়ে বিজেপি নেতৃত্ব৷ আদালতের রায়ের পরই আনুষ্ঠানিকভাবে ব্রিগেড সমাবেশের দিন ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে৷ এদিকে মঙ্গলবার কলকাতায় দলের রাজ্য দপ্তরের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন পালন করলেন রাজ্য বিজেপির নেতারা৷
সর্বশেষ খবর
-
‘ওঁর নকআউট কিন্তু…,’ মেরি কমকে শুভেচ্ছা জানিয়ে ‘বিগ বস’-এর প্রতিযোগীদের সতর্কবাণী প্রিয়াঙ্কার
-
ফলেও মিশছে বিষ! স্বাস্থ্যকর কলাতেও রয়েছে ঝুঁকির আশঙ্কা
-
ঠাঁই হয়নি বেডে, ৩ দিন ধরে স্বাস্থ্যকেন্দ্রের মেঝেতে কাতরে মৃত্যু যুবকের! বাঁকুড়ায় তোলপাড়
-
৫০৪ কোটির ব্যাঙ্ক কেলেঙ্কারি, ৬ আমলা-সহ ১৯ অভিযুক্তের বিরুদ্ধে সিবিআই চার্জশিট
-
‘মাফিকের নামে স্কুল চাই, নইলে…’, বাঁকুড়ায় ফের বড় আন্দোলনের ডাক সিজেপির