Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
BJP

বিধায়কদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে বিধানসভায় ধরনায় বিজেপি, তীব্র নিন্দা পার্থর

বিধানসভায় দোল উদযাপন বিজেপির।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১০, ২০২২, ১৩:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১০, ২০২২, ১৩:৩৭

options
link
বিধায়কদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে বিধানসভায় ধরনায় বিজেপি, তীব্র নিন্দা পার্থর zoom

সংবাদ প্রতিদিন বুরো: দুই বিজেপি বিধায়কের (BJP MLA) সাসপেনশন প্রত্যাহারের দাবিতে বিধানসভা অধিবেশন বয়কট করল বিজেপি। প্ল্যাকার্ড হাতে বিধানসভা চত্বরে প্ল্যাকার্ড হাতে ধরনায় শামিল হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল। বিজেপিকে অজ্ঞ দল বলে কটাক্ষ করেন পার্থ চট্টোপাধ্যায় (Patha Chatterjee)।

বিধানসভায় হট্টগোলের ঘটনায় গতকাল অর্থাৎ বুধবার বিজেপির দুই বিধায়ক মিহির গোস্বামী ও সুদীপ মুখোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়। তার প্রতিবাদ ও সাসপেনশন প্রত্যাহার না করা পর্যন্ত ধরনা ও অধিবেশন বয়কটের ডাক দেয় বিজেপি। সেই মতোই বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনের দ্বিতীয়ভাগ বয়কট করেন বিজেপি বিধায়করা। শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে শুরু হয় ধরনা। ধরনার মাঝেই স্পিকারকে একহাত নেন শুভেন্দু। বলেন, “সাসপেনশন প্রত্যাহার না হওয়া পর্যন্ত বিধানসভা চলাকালীন সময়ে ধরনা চলবে। আমাদের দুই বিধায়ককে অকারণ শাস্তি দেওয়া হয়েছে। ওনারা বিচার চান। ওনারা নিরাপরাধ।”

Advertisement

[আরও পড়ুন: মাদক কাণ্ডে অভিযুক্ত পামেলাকেই সাংস্কৃতিক সেলের দায়িত্ব দিল BJP, অখুশি দলের একাংশ]

বিজেপির ধরনা-হট্টগোলের তীব্র নিন্দা করেছেন বরানগরের বিধায়ক তাপস রায়। বিধানসভায় তিনি বলেন, “বিজেপি অধিবেশনে ৬২ মিনিট ধরে হাততালি দিয়ে গেল। আর ভারত মাতা কী জয় করল। প্রথমত হাততালি দেওয়া যায় না। স্পিকারকে অনুরোধ করি ওদের একটা আলাদা জায়গা করে দিন। সারা দিন বসে ভারত মাতা কী জয় করুক।”

বিজেপিকে তীব্র কটাক্ষ করেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, “বিজেপির মতো এত অজ্ঞ দল দেখিনি। আমরাও বিরোধী দল ছিলাম। ৩০ টি আসন নিয়ে ২৩৫-এর বিরুদ্ধে লড়েছি। তখন আমাদের বলতে দেওয়া হত না। আর এদের এত সুযোগ দেন স্পিকার। অথচ কিছুতেই সভায় আসে না। বিতর্কে অংশ নেয় না। আর মুখ্যমন্ত্রী সভায় এলেই সব কাগুজে বাঘ হয়ে ওঠে।” রাজ্যপালের ভাষণের দিনের আচরণ ও মুখ্যমমন্ত্রীর ভাষণের সময় হট্টগোলের ঘটনায় এদিন নিন্দা প্রস্তাব আনেন পার্থ। তা গৃহীত হয়েছে বলেই খবর। এদিকে এদিন বিধানসভায় দোল উদযাপন করেছে বিজেপি। 

[আরও পড়ুন: সম্পাদক পদের নির্বাচন নিয়ে সংঘাত, বেনজিরভাবে স্থগিত সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা সম্মেলন]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.