সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক এই কায়দাতেই নবান্নে ঢুকতে চেয়েছিলেন সুজন চক্রবর্তীরা৷ চেনা আদলেই বৃহস্পতিবার লালাবাজার পৌঁছে গেলেন বিজেপি সমর্থকরা৷ পুলিশের নজর এড়িয়ে লালাবাজারে পৌঁছে গেলেন তাঁরা৷
নির্ধারিত সময় বিজেপির লালবাজার অভিযান নিয়ে পুলিশের প্রস্তুতি তুঙ্গে৷ গেরুয়া শিবিরকে রুখে দিতে তৎপর পুলিশ৷ এর আগে বামেদের নবান্ন অভিযান নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার পুনরাবৃত্তি যাতে না হয় সে জন্য সতর্কতাও নেওয়া হয়েছে৷ চিহ্নিতকরণের জন্য সাংবাদিকদের দেওয়া হয়েছে বিশেষ জ্যাকেট৷ আঁটোসাটো নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে গোটা শহর৷
এর মধ্যেই পুলিশের নজর এড়িয়ে বেশ কয়েকজন বিজেপি সমর্থক পৌঁছে গেলেন লালাবাজারের সামনে৷ বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা৷ অতর্কিত অভিযানে পুলিশকে বেসামাল করারই পরিকল্পনা ছিল তাঁদের৷ যদিও তা ফলপ্রসূ হয়নি৷ সমর্থকদের গ্রেপ্তার করে পুলিশ৷ জানা যায়, তাঁরা হরিণঘাটা থেকে এসেছিলেন৷ নির্ধারিত সময়ের আগে পরিকল্পনামাফিকই এ কাজ করেছেন৷ ঠিক একই ছবি দেখা গিয়েছিল বামেদের নবান্ন অভিযানেও৷ পুলিশের নজর এড়িয়ে নবান্নে ঢোকার চেষ্টার করেছিলেন সুজন চক্রবর্তী-সহ পাঁচ বাম বিধায়ক৷ তাঁদের গ্রেপ্তারি নিয়ে দেকা দিয়েছিল বিতর্ক৷ এদিন বিজেপির কর্মসূচিতেও মিলল চেনা আদল৷ এরকম অতর্িত অভিযান আরও হতে পারে ভেবে বাড়তি সতর্কতা নিচ্ছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
উচ্ছিষ্ট ফুল থেকেই তৈরি হবে ধূপবাতি! রাজ্যের উদ্যোগে আশার আলো তারাপীঠ-সহ বীরভূমের বিভিন্ন মন্দিরে
-
কৃষ্ণনগরে হস্টেলের শৌচালয়ে খুদে ছাত্রীর দেহ! খুনের অভিযোগ পরিবারের
-
হতশ্রী ফুটবল! এবার তাজিকিস্তানের কাছেও হার খালিদ জামিলের ভারতের
-
‘যা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই…’, স্বরূপের গ্রেপ্তারির পর স্বস্তিতে ঋত্বিক!
-
সবচেয়ে দীর্ঘ মেয়াদের প্রধানমন্ত্রী! ১০ জুন নেহরুর রেকর্ড ভেঙে নতুন নজির গড়বেন মোদি