ফারুক আলম, বিধাননগর: সোশাল মিডিয়ায় ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করে দেওয়ার নাম করে ব্ল্যাকমেল! ক্রমাগত হুমকি ও টাকা চাওয়ার অভিযোগ। ওই তরুণীর বিয়েও ভেঙে গিয়েছিল প্রাক্তন প্রেমিকের জন্য! পরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিল ওই তরুণী। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃত ওই যুবকের নাম উদয়। তিনি মুর্শিদাবাদের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিধাননগরের লেকটাউনের বাসিন্দা ওই তরুণীর সঙ্গে ওই যুবকের বছর পাঁচেক প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কে থাকাকালীন বেশ কিছু জায়গায় তাঁরা দেখা করেছিলেন। দু’জনের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি মোবাইল ফোনে ওই যুবক তুলে রেখেছিলেন বলে অভিযোগ। পরে সেই সম্পর্ক ভেঙে যায়। ওই তরুণীর এক পাত্রের সঙ্গে বিয়েও ঠিক হয়েছিল। অভিযোগ, ওই যুবক পাত্রের বাড়িতে তরুণীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পাঠিয়ে দিয়েছিলেন। সেই ঘটনার পরে তরুণীর বিয়েও ভেঙে যায়!
শুধু তাই নয়, পরবর্তীতে ওই তরুণীকে ফোন করে হুমকি দেওয়া ও টাকা চাওয়া শুরু হয় বলে অভিযোগ। দাবি মতো টাকা না দিলে সেইসব ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করে দেওয়া হয়ে বলেও অভিযোগ। এরপরেই বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ বিভিন্ন সূত্র ধরে মুর্শিদাবাদ থেকে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃতকে আজ, শুক্রবার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করা হবে বলে পুলিশ সূত্রে খবর।
সর্বশেষ খবর
-
বিতর্কিত গোল বাতিলেই হার! অদম্য লড়াইয়ের পরও মেসিদের বিরুদ্ধে ট্র্যাজিক নায়ক সালাহ
-
নাগাল্যান্ডের ভুয়ো লাইসেন্সে কেনা পিস্তল দেখিয়ে তাণ্ডব চালাত মিনি ফিরোজ, উদ্ধার সেই ‘বিদেশি’ পিস্তল
-
বিশ্বকাপে অব্যাহত মেসি মহাকাব্য! দু’গোলে পিছিয়ে পড়েও নাটকীয় জয়ে শেষ আটে আর্জেন্টিনা
-
কলকাতা, হাওড়ায় পুরভোট নভেম্বরের শেষেই! ৬০টি ওয়ার্ডে ভাগ হবে হাওড়া
-
১৬০ কোটির সন্দেহজনক লেনদেন, তৃণমূলের টাকাতেই বিমান-হেলিকপ্টার কেনে সংস্থা! প্রকাশ্যে বিস্ফোরক তথ্য