অর্ণব আইচ: ট্যাংরার শীল লেনে হাড়হিম কাণ্ড। সাতসকালে ঘর থেকে উদ্ধার একই পরিবারের ৩ সদস্যের রক্তাক্ত দেহ। মৃতদের মধ্যে ২ জন মহিলা ও একজন শিশু। কীভাবে মৃত্যু? আত্মহত্যা নাকি খুন? কারণ কী? এহেন একাধিক প্রশ্নের উত্তর খুঁজতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। রয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞরাও। ঘটনার কিছুক্ষণের মধ্যে আটক করা হয়েছে ২ যুবককে। সম্পর্কে তাঁরা ভাই।
জানা গিয়েছে, ট্যাংরার (Tangra Incident) শীল লেনের অতুল শূর লেনের বাসিন্দা মৃতদের পরিবার। বুধবার সকালে প্রতিবেশীরা ওই বাড়ির কারও কোনও সাড়াশব্দ পাননি। তাতেই তাঁদের সন্দেহ হয়। এরপরই প্রকাশ্যে আসে হাড়হিম কাণ্ড। ঘর থেকে উদ্ধার হয় একই পরিবারের তিন সদস্যের রক্তমাখা দেহ। মৃতদের মধ্যে ২ জন মহিলা, একজন শিশু। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় ট্যাংরা থানার পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই দেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
কীভাবে মৃত্যু হল তিনজনের? আত্মহত্যা করেছেন তিনজনই? নাকি দুজনকে খুনের পর একজন আত্মঘাতী হয়েছেন? কিন্তু কেন? নাকি নেপথ্যে অন্য কেউ? ঘটনার পিছনে লুকিয়ে থাকা কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই প্রণয় দে ও প্রসূন দে নামে ২ জনকে আটক করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতরা পালানোর চেষ্টা করছিলেন। এদিকে ময়নাতদন্তের রিপোর্ট হাতে মিললেই স্পষ্ট হবে মৃত্যুর কারণ।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে