নিরুফা খাতুন: জোকা ইএসআই হাসপাতাল চত্বরে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার। বুধবার সকালে হাসপাতালের পিছনের বিল্ডিংয়ের নিচে দেহটি পড়ে থাকতে দেখা যায়। খবর যায় পুলিশে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কীভাবে যুবকের দেহ হাসপাতাল চত্বরে এল? মৃত্যুর কারণ কী? তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তবে পুলিশের প্রাথমিক অনুমান ওই যুবক আত্মহত্যা করেছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম রৌণক ভট্ট। বয়স ২৯ বছর। তিনি বেহালা থানা এলাকার বাসিন্দা। মঙ্গলবার থেকে ওই যুবককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে গতকাল রাতেই থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। রাতভর নিখোঁজ থাকার পর এদিন সকালে জোকা ইএসআই হাসপাতাল (Joka ESI Hospital) চত্বর থেকে রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত্যুর কারণ স্পষ্ট না হলেও তদন্তকারীদের প্রাথমিক অনুমান, পারিবারিক কোনও সমস্যার জেরে যুবক আত্মঘাতী হয়েছেন। তবে আত্মহত্যা না কি মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, সবদিক খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।
সর্বশেষ খবর
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!
-
ঝাড়খণ্ড ছাত্রবিক্ষোভ: ৩ সপ্তাহ পর আন্দোলনকারীদের দাবি মানল সরকার! বাতিল নিয়োগ পরীক্ষা
-
লক্ষ্য ‘চিকেনস নেক’ নিরাপত্তা, ছয় লেনের বিকল্প করোনেশন সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া শুরু
-
পেনাল্টিতে বঞ্চিত! সূচি নিয়েও ক্ষুব্ধ মোহনবাগান কোচ, ডুরান্ডের সেমিতে সামনে কে?
-
লোকসভা ভোটের আগে বিজেপিতে ‘সংঘ-শক্তি’! রাম মাধবের প্রত্যাবর্তনে বাড়ছে আরএসএস-এর গুরুত্ব