নব্যেন্দু হাজরা: মধ্যরাতে পার্কস্ট্রিট ও ধর্মতলার মাঝে মেট্রোর সুড়ঙ্গে মিলল অজ্ঞাত পরিচয় যুবকের দেহ। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই প্রবল শোরগোল ছড়ায় মেট্রো কর্তৃপক্ষের মধ্যে। রাতেই খবর দেওয়া হয় নিউ মার্কেট থানায়। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। কিন্তু কীভাবে মেট্রোর সুড়ঙ্গে গেলেন ওই যুবক? নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
অন্য়ান্যদিনের মতোই বৃহস্পতিবার রাতে বন্ধ হয়ে যায় মেট্রো। পরপর নিয়ম অনুযায়ী লাইন পরীক্ষা নিরীক্ষা করছিলেন আধিকারিকরা। ঘড়ির কাঁটায় ২ টো বেজে ১৫ মিনিট নাগাদ রীতিমতো আঁতকে ওঠেন তাঁরা। পার্কস্ট্রিট ও ধর্মতলার মাঝে সুড়ঙ্গের ভিতরে যুবকের দেহ পড়ে থাকতে দেখেন আধিকারিকরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় নিউ মার্কেট থানায়। রাতেই দেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের যুবকের নাম পরিচয় জানা যায়নি। তবে বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। গোটা ঘটনায় সব থেকে বড় প্রশ্ন, এত নিরাপত্তা সত্ত্বেও কীভাবে সুড়ঙ্গে নামলেন ওই যুবক? নিরাপত্তারক্ষীদের ভূমিকাও আতসকাঁচের নিচে। তদন্তকারীরা জানিয়েছেন, মৃতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। মেট্রোর তরফে জানানো হয়েছে, গোটা বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে।
সর্বশেষ খবর
-
ফের বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, জারি হলুদ সতর্কতা, ভারী বৃষ্টি কলকাতায়?
-
মর্গে জায়গা নেই, ছড়াচ্ছে দুর্গন্ধ, শ’য়ে শ’য়ে নামগোত্রহীন দেহ কবর দিচ্ছে নেপাল! মৃতের সংখ্যা কত?
-
শুধু মুসলিম মহিলাদের বিনামূল্যে শিক্ষা, আলাদা কলেজ! বিজয়ের ঘোষণায় বিতর্ক
-
পাহাড় থেকে নেমে আসছিল মৃত্যু! চালকের সতর্কতায় বাঁচল প্রাণ, নেপাল থেকে ফিরলেন বসিরহাটের দম্পতি
-
রাতের শহরে আতঙ্ক! ‘খরগোশে’র গুলিতে আহত যুবক, হন্যে হয়ে খুঁজছে পুলিশ