Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
Salt Lake

খাস কলকাতায় ফের একাকী বৃদ্ধের রহস্যমৃত্যু, উদ্ধার পচাগলা দেহ

কী কারণে মৃত্যু? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৬, ২০২৬, ১৮:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৬, ২০২৬, ১৮:৩১

options
link
খাস কলকাতায় ফের একাকী বৃদ্ধের রহস্যমৃত্যু, উদ্ধার পচাগলা দেহ zoom
প্রতীকী ছবি।
Advertisement

খাস কলকাতায় ফের একাকী বৃদ্ধের রহস্যমৃত্যু। শুক্রবার সল্টলেকের জিসি ব্লকে ঘর থেকে উদ্ধার হয়েছে পচাগলা দেহ। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কিন্তু কী কারণে মৃত্যু? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, মৃতের নাম সুজয় দত্ত। বয়স পেরিয়েছে ৬০-এর গণ্ডি বছর। সল্টলেকের জিসি ব্লকের ৫৪ নম্বর বাড়িতে একাই থাকতেন তিনি। শুক্রবার সকালে তাঁর পাশের বাড়িতে কয়েকজন শ্রমিক কাজে এসেছিলেন। তাঁরাই প্রথম দুর্গন্ধ পান। এরপর খবর দেন এলাকার বাসিন্দাদের। তাঁরা সঙ্গে সঙ্গে বিষয়টা বিধাননগর দক্ষিণ থানায় জানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দেখা যায়, দরজা ভিতর থেকে বন্ধ। ডাকাডাকিতে সাড়া না মেলায় দরজা ভেঙে ভিতরে ঢোকেন পুলিশ আধিকারিকরা। ঢুকতেই ভয়ংকর দৃশ্য! মেঝেতে পচা গলা অবস্থায় পড়ে রয়েছে সুজয়বাবুর দেহ। সঙ্গে সঙ্গে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। তবে কি কারণে মৃত্যু? অসুস্থতা নাকি অন্য কিছু, তা জানতে তদন্ত শুরু করেছেন আধিকারিকরা। পাশাপাশি যোগাযোগ করা হচ্ছে মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে। তাঁদের সঙ্গে কথা বললেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.