Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ২৬ জুন ২০২৬
Ballygunge

২ সন্তানকে ঘুম পাড়িয়ে এ কী করলেন ব্যাঙ্ক আধিকারিকের স্ত্রী! বালিগঞ্জে শোরগোল

ঘুম ভাঙার মাকে দেখে আঁতকে ওঠে দুই সন্তান।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৪, ২০২৪, ১৬:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৪, ২০২৪, ১৬:০১

options
link
২ সন্তানকে ঘুম পাড়িয়ে এ কী করলেন ব্যাঙ্ক আধিকারিকের স্ত্রী! বালিগঞ্জে শোরগোল zoom

অর্ণব আইচ ও নিরুফা খাতুন: বিছানায় ঘুমিয়ে দুই সন্তান। পাশের ঘরে সিলিং ফ্যান থেকে ঝুলছেন মা। বালিগঞ্জ ডোভার পার্কের অভিজাত এলাকায় কোয়ার্টার থেকে ব্যাঙ্ক আধিকারিকের স্ত্রীর দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য। কেন আত্মঘাতী হয়েছেন তিনি, তা নিয়ে দানা বেঁধেছে রহস্য।

নিহত বছর বত্রিশের রেশমি বর্মা দুই সন্তানের মা। স্বামী ব্যাঙ্ক আধিকার হওয়ায় বালিগঞ্জ ডোভার পার্কের অভিজাত এলাকার কোয়ার্টারে থাকেন তিনি। পরিবারের দাবি, বুধবার রাতে খাওয়াদাওয়ার পর ঘুমোতে যান। সন্তানদের ঘুম পাড়ান। এর পর বৃহস্পতিবার সকালে দেখা যায় ওই ঘরে নেই বধূ। পাশের ঘরে গিয়ে চোখ কপালে ওঠে সকলের। দেখা যায় সিলিং ফ্যান থেকে ঝুলছেন বধূ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘টুম্পা সোনা’র পর এবার ‘ডিম পাউরুটি’, ব্রিগেড ভরাতে নয়া প্যারোডিতে ভরসা বাম যুবদের]

খবর দেওয়া হয় পুলিশে। দেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তে পাঠায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, হয়তো বাচ্চারা ঘুমিয়ে পড়ার পর পাশের ঘরে গিয়ে আত্মহত্যা করেন বধূ। কী কারণে মাত্র ৩২ বছরে নিজের জীবন শেষ করার মতো চরম সিদ্ধান্ত নিলেন বধূ? ঘটনার সময় স্বামী বাড়িতে ছিলেন। তাহলে কী দাম্পত্যে কলহে নিজেকে শেষ করে দিলেন? কী নিয়েই বা ঝগড়াঝাটি হয় তাঁদের? নাকি বধূর মৃত্যুর নেপথ্যে রয়েছে অন্য কোন কারণ। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেই আশা তদন্তকারীদের।

[আরও পড়ুন: প্রথম স্ত্রীর সামনেই দ্বিতীয় স্ত্রী কিরণকে চুমু, মেয়ের বিয়েতে ভাইরাল আমিরের কীর্তি! হতবাক নেটপাড়া]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.