সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিপু সুলতান মসজিদ ছিল তাঁর খাসতালুক৷ এই কদিন আগেও পর্যন্ত তাঁর কথাই ছিল শেষ কথা৷ নিজের প্রয়োজনমতো মসজিদ চত্বর ব্যবহার করতেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগও উঠত৷ সেখানেই আক্রান্ত হলেন প্রাক্তন ইমাম বরকতি৷
[ মুখ্যমন্ত্রীর প্রশ্রয়েই দেশদ্রোহী কথাবার্তা বরকতির, বিস্ফোরক দিলীপ ]
বুধবারই মসজিদের ইমাম পদ থেকে বরখাস্ত হয়েছেন বরকতি৷ একের পর এক বিদ্বেষমূলক ও দেশবিরোধী মন্তব্যে জেরে তাঁর বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে ওঠেন মুসলিম ধর্মাবলম্বীরা৷ গাড়ি থেকে লালবাতি খুলতেও অস্বীকার করেন তিনি৷ এমনকী জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী এলেও তাঁর গাড়ি থেকে কেউ লালবাতি খুলতে পারবেন না৷ ঢাল হিসেবে ব্রিটিশ আইন আর বর্তমান সরকারের অনুমোদনকেই সামনে আনেন বরকতি৷ এরপরই তাঁর সঙ্গে দেখা করে রাজ্যের প্রতিনিধি দল৷ লালবাতি খোলা হয় তাঁর গাড়ি থেকে৷ ইতিমধ্যেই মসজিদ কর্তৃপক্ষও প্রত্যাখান করে বরকতিকে৷ সাফ জানিয়ে দেওয়া হয়, বরকতির বলা কোনও কথার দায় মসজিদ নেবে না৷ কেননা মুসলিমরা এ দেশকেও ভালবাসেন৷ তাঁরা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিতেই বিশ্বাস করেন৷ কোনওভাবেই পাকিস্তান চান না৷ বরকতি আরএসএস-এর হাত শক্ত করছে বলেও অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে৷ এরপরই তাঁকে ইমাম পদ থেকে সরানোর প্রক্রিয়া শুরু হয়৷ গত বুধবার তাঁকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করা হয়৷ যদিও মসজিদের এ রায় মানতে নারাজ বরকতি৷ তিনি এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন৷
এদিকে এই পরিস্থিতিতেই বৃহস্পতিবার বিকেলে টিপু সুলতান মসজিদে বিরোধী গোষ্ঠীর হাতে আক্রান্ত হন বরকতি।মাথায় চোটও পান তিনি৷ এমনকী অনুগামীদের বরকতির শ্রূশুষা করতেও দেখা যায়৷
বরকতির মতো মানুষের ইমাম পদে থাকার কোনও অধিকার নেই বলে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাকারে তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রীর প্রশ্রয়েই এরকম দেশবিরোধী কথা বলার সাহস পেয়েছেন বরকতি৷ এদিকে এ ঘটনার জেরে মসজিদ চত্বরে ১৪৪ ধারা জারি হয়েছে৷ ব্যাঙ্কশাল কোর্টের নির্দেশেই এই পদক্ষেপন গ্রহণ করা হয়েছে৷
সর্বশেষ খবর
-
হিন্দুদের বঞ্চিত করে মুসলমানদের সংরক্ষণ! বাম-তৃণমূলের ‘ভুল শোধরাতে’ জোড়া ওবিসি বিল বিধানসভায়
-
আর্থিক বেনিয়ম-সংগঠনের চাপ! সকাল থেকে বন্ধ ২৩৯ রুটের বাস, নাকাল যাত্রীরা
-
দুঃস্বপ্নের দুবাই! জন্মদিন উদযাপন করতে গিয়ে গুরুতর অসুস্থ, হাসপাতালে জ্যাসমিন
-
সরকারি নির্দেশ অমান্য করে টিউশনে ‘চাপ’ শিক্ষকের, কলকাতার স্কুলে অভিভাবক বিক্ষোভে ধুন্ধুমার
-
‘নকআউট পর্যায়ে শুরু হবে আসল লড়াই’, প্রত্যাবর্তনের বার্তা দিলেন রোনাল্ডো