আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: রাতের অন্ধকারে ভয়াবহ লুঠ বরানগরের সোনার দোকানে। লুঠ করা হয়েছে প্রায় ৩২ লক্ষ টাকার গয়না ও টাকা। পাসেই বেসরকারি ব্যাঙ্কের এটিএম থাকলেও, তার নিরাপত্তা রক্ষী বা স্থানীয় বাসিন্দারা কেউই এই চুরির ঘটনা জানতে পারেন নি। তদন্তে নেমে বরানগর থানার পুলিশ বলছে প্রায় ১৪ তালা ছিল দোকানে। সামনের নর্দমায় পড়ে ছিল ৭-৮টি তালা। বাকি তালাগুলির কোনও হদিশ নেই।
[আদালতে কান্নায় ভেঙে পড়ল বিকাশ, স্বীকার কুকর্মের কথা]
বরানগরের এ কে মুখার্জ্জি রোডের কাজল জুয়েলার্স। বৃহস্পতিবার রাতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে এই দোকানেই। এদিন সারাদিনই বন্ধ ছিল দোকান। দোকানের ভিতরে কোনও সিসিটিভি না থাকায়, বেশ কিছুটা সমস্যায় পড়েছে পুলিশ। তবে রাস্তার মোড়ে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, চুরির ঘটনা প্রথম নজরে আসে পাশের এটিএমের নিরাপত্তারক্ষীর। শুভজিত মণ্ডল নামে ওই নিরাপত্তারক্ষী রাতে ঘুমোচ্ছিলেন এটিএমের মধ্যেই। ভোরের দিকে তাঁর সঙ্গে দেখা করতে আসেন অপর এক গার্ড, সমীর পাল। তখনই তারা দেখতে পান সামনের নর্দমায় পড়ে আছে ৭-৮টি তালা। দোকানের শাটার খোলা অবস্থায় রয়েছে।
[এসি চালিয়ে দিনযাপনে বাধা, স্বামীকে পেটাল স্ত্রী]
সঙ্গে সঙ্গে তারা খবর দেন দোকানের মালিক ভক্তিপদ মাইতিকে। ছুটে আসেন কর্মচারীরাও। ঘটনাস্থলে আসে পুলিশও। বেশ কিছু প্রশ্ন উঠে আসছে তদন্তে। পুলিশ জানাচ্ছে দোকানের একটি তালাও ভাঙা হয়নি। সবকটিই খোলা হয়েছে চাবি ব্যবহার করে। পুলিশ মনে করছে, দুষ্কৃতীদের কাছে ডুপ্লিকেট চাবি ছিল দোকানের। এমনকি সিন্দুকও অক্ষত রয়েছে। সেটিকেও খোলা হয়েছে চাবি ব্যবহার করেই। এসব সূত্র থেকে পুলিশের অনুমান বহিরাগত নয়, দোকানের সঙ্গে যুক্ত এক বা একাধিক ব্যক্তিই এই ডাকাতির ঘটনায় জড়িত। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রত্যেককে।
সর্বশেষ খবর
-
সপ্তাহান্তে ফের বাতিল একাধিক লোকাল ট্রেন, ভোগান্তির আশঙ্কায় যাত্রীরা
-
বড়দের ‘পাপে’ বানভাসি শৈশব! নেপালে কাদার স্তূপের উপরে পড়ে স্কুলের ব্যাগ, ছেঁড়া বইখাতা
-
সাতসকালে স্পাইসি খাওয়ার ঝোঁক খুদের? চিঁড়ে দিয়েই বানান জিভে জল আনা ৫ টিফিন
-
বিশ্বকাপ দলে ঠাঁই হবে না রোহিতের! ইঙ্গিতবাহী মন্তব্য বোর্ড সচিবের, গম্ভীরদের চাকরি যাবে?
-
উত্তরবঙ্গ মেডিক্যালের মর্গে দুর্নীতির ঘুঘুর বাসা! ময়নাতদন্তের নামে ঘুষ নিয়ে গ্রেপ্তার কর্মী