সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হুমকি ইমেলকে ডোন্ট কেয়ার! শুক্রবার সকালে নামমাত্র নিরাপত্তা নিয়েই খাস কলকাতার ডেকার্স লেনে হাজির হলের খোদ রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)। এদিন সকালে বিখ্যাত চিত্তবাবুর দোকানে প্রাতঃরাশ সারেন তিনি। এরপর ডেকার্স লেনের ব্যবসায়ীদের উপহার দেন চকোলেটও। অর্থাৎ পথে নেমে তিনি বুঝিয়ে দিলেন, এভাবে তাঁকে ভয় দেখানো বা দমিয়ে রাখা যাবে না।

বৃহস্পতিবার গভীর রাতে লোকভবন সূত্রে জানা যায়, একটি হুমকি ইমেল পৌঁছয় তাঁদের কাছে। সেখানে রাজ্যপাল আনন্দ বোসকে (C V Ananda Bose) উড়িয়ে দেওয়ার দেওয়ার কথা বলা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায়। রাতেই রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা বৈঠকে বসেন। রাজ্যপালের নিরাপত্তা আরও আঁটোসাঁটো করার পাশাপাশি বিষয়টা জানানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে। পাশাপাশি, কে বা কারা এই মেলের নেপথ্যে তা জানতে তদন্ত শুরু করা হয়।
আগেই বিষয়টা নিয়ে মুখ খুলেছিলেন রাজ্যপাল। তিনি জানিয়েছিলেন, অন্য়ান্যদিনের মতোই শুক্রবার সকালে পথে নামবেন তিনি। সেখানে নিরাপত্তা ছাড়া মানুষের ভিড়ে মিশে যাওয়ার কথা বলেছিলেন তিনি। এদিন সকালে দেখা গেল নামমাত্র নিরাপত্তায় কলকাতার রাস্তায় ঘুরলেন রাজ্যপাল। লোকভবন থেকে বেরিয়ে এসপ্ল্যানেডের অত্যান্ত পরিচিত ডেকার্স লেনে যান তিনি। সটান হাজির হন চিত্তবাবুর দোকানে। সেখানে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে বলতে প্রাতঃরাশ সারেন তিনি। চকোলেট তুলে দেন ব্যবসায়ীদের হাতে। রাজ্যপালকে এভাবে কাছে পেয়ে আপ্লুত ব্যবসায়ীরা।
সর্বশেষ খবর
-
শহিদ দিবসে কর্মীদের জন্য ডিম-ভাতের আয়োজন ঋত শিবিরের! থাকবেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে
-
‘মূল্য চোকাতে হবে’, মধ্যপ্রাচ্যে মার্কিন জওয়ানদের মৃত্যুতে ইরানকে হুমকি ট্রাম্পের
-
সিকিমে ভয়াবহ ভূমিধসে অবরুদ্ধ নির্মীয়মাণ টানেল, উদ্ধার ১৬ শ্রমিক
-
ইউক্রেনের বন্দরে জাহাজে ভয়াবহ হামলা! মৃত ৪ ভারতীয়, কড়া নিন্দা নয়াদিল্লির
-
প্রতিশ্রুতি মতো ৫০০ টাকা করে বাড়ল বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, আগস্ট থেকেই কার্যকর