সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবারের অতি ভারী নিম্নচাপের বৃষ্টির জেরে এখনও জলমগ্ন কলকাতার বেশ কিছু এলাকা। আর এই ‘জলবন্দি’ শহরে গায়ে জল লাগতেই মেজাজ তিরিক্ষি পথচারীর! ক্যাব চালককে গাড়ি থেকে নামিয়ে রীতিমতো ‘জুতোপেটা’ করলেন তিনি। ঘটনার সাক্ষী রুবি সংলগ্ল টেগোর পার্ক এলাকা।
প্রতিপদের রাতের টানা বৃষ্টিতে মঙ্গলবার বিপর্যস্ত ছিল শহর ও শহরতলি। কোথাও এক হাঁটু, কোথাও এক কোমর জল ছিল। কোথাও ভেঙে পড়েছিল গাছ। কোথায় জলের মধ্যে ছিঁড়ে পড়ে ছিল বিদ্যুতের তার। শিয়ালদহ দক্ষিণ শাখায় পুরোপুরি বন্ধ ছিল ট্রেন চলাচল। ব্যাহত হয় মেট্রো পরিষেবাও। মঙ্গলবার সন্ধ্যা থেকে ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি। কলকাতার অধিকাংশ এলাকার জল নেমেছে। তবে এখনও কিছু এলাকা জলমগ্ন। এসবের মাঝেই বুধবার থেকে স্বাভাবিকের পথে শহর। পথে দেখা মিলছে ক্যাব, বাস, অটোর। এদিন সকালে ক্যাব নিয়ে টেগোর পার্ক এলাকা থেকে যাচ্ছিলেন এক চালক। পাশ থেকে জল পেরিয়ে হেঁটে যাচ্ছিলেন এক ব্যক্তি।
জানা গিয়েছে, গাড়ি পাশ দিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তির গায়ে জল লাগে। তাতেই খেপে যান পথচারী। অভিযোগ, তিনি ক্যাব চালককে টেনে হিঁচড়ে নামান। ভরা রাস্তায় তাঁকে রীতিমতো জুতোপেটা শুরু করেন পথচারী। গোটা ঘটনায় রীতিমতো স্তম্ভিত ক্যাবচালক। আশপাশের লোকজনও বিষয়টা বুঝে উঠতে পারেননি। ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। তবে এই ঘটনায় এখনও লিখিত অভিযোগ দায়ের হয়নি বলেই খবর।
সর্বশেষ খবর
-
ডায়েট ফ্রেন্ডলি গাজরের হালুয়া! ‘সোনার পাথরবাটি’ নয়, ৩টি বিষয় মাথায় রাখলে বানানো যায় সহজেই
-
তিব্বতে ফের হ্রদ ভাঙলে ভাসবে বিহার! নদীগুলিতে চলছে কড়া নজরদারি, বাড়ছে আতঙ্ক
-
মাঝ সমুদ্রে ট্রলারডুবি, ৯ মৎস্যজীবীর পরিবারকে হোমগার্ডের নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী
-
বিএসএস নাম প্রত্যাহার করায় কলকাতা লিগের সুপার সিক্সে মোহনবাগান, এক পয়েন্ট দরকার ইস্টবেঙ্গলের
-
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই পদক্ষেপ, মুছল যাদবপুর ক্যাম্পাসের ‘দেশবিরোধী’ দেওয়াল লিখন