নিরুফা খাতুন: ফের খাস কলকাতায় পিটিয়ে খুন! এবার গণপিটুনির শিকার অ্য়াপ ক্যাব চালক। বুধবার রাতে ঘটনাটি ঘটে যাদবপুর থানার বিজয়গড় এলাকায়। শনিবার সকালে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় ইতিমধ্যে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে যাদবপুর থানার পুলিশ।
জানা গিয়েছে, মৃতের নাম জয়ন্ত। অ্যাপ ক্য়াবের চালক। বিজয়গড়ের লালকা মাঠের পাশে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে বাড়ি ফেরার পথে অ্য়াপ ক্যাব পার্কিং নিয়ে স্থানীয় যুবকদের সঙ্গে বচসা বাঁধে। সূত্রের দাবি, লালকা মাঠের কাছে পার্কিংয়ের সময় একটি স্কুটারে ধাক্কা মারে ক্যাবটি। সেই সময় স্থানীয় যুবকদের মধ্যে ধাক্কাধাক্কিও হয়। মাটিতে পড়ে যান জয়ন্ত। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি। শনিবার সকালে মৃত্যু হয় ক্যাব চালকের।
এই ঘটনায় ইতিমধ্যে ৫ জনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কলকাতায় একের পর এক এই গণপিটুনির ঘটনায় আতঙ্ক বাড়ছে। পুলিশের তরফে বারবার বলা হচ্ছে, যে কোনও পরিস্থিতিতে আইন নিজের হাতে তুলে নেবেন না। তারপরেও এধরনের ঘটনা ঘটেই চলেছে।
সর্বশেষ খবর
-
এবার রাডারে অভিষেকের ডায়মন্ড হারবার এফসি, ‘টাকা আসত কোথা থেকে?’, প্রশ্ন ক্রীড়ামন্ত্রী নিশীথের
-
উন্নত রাডারেও অদৃশ্য! চিন-পাকিস্তানের চিন্তা বাড়িয়ে ভারতকে সু-৫৭-এর প্রস্তাব পুতিনের
-
কল্যাণীতেই হবে বিমানবন্দর, জোরালো বার্তা শান্তনুর, ওয়াটার মেট্রো নিয়ে কী বার্তা কেন্দ্রীয় মন্ত্রীর?
-
‘সব কর্মফল! তৃণমূল জিতলে স্বরূপ বিশ্বাসকে আটকানো মুশকিল হত’, বিস্ফোরক দেব
-
স্বরূপের গ্রেপ্তারির পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল কিং সাইজ বেড, রাশি রাশি সরকারি জলের বোতল