গোবিন্দ রায়: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তীকে স্বেচ্ছায় পদত্যাগের পরামর্শ কলকাতা হাই কোর্টের। শুক্রবার বিকেল ৫টার মধ্যে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে তাঁকে। যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন তাহলে তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশিকাও জারি করতে হবে বলেই জানান প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।
২০১৯ সালে ১ নভেম্বর, রাজ্য মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তীর মেয়াদ শেষ হয়েছে। অবসরের সময়সীমা পেরনোর পরেও স্বপদে বহাল তিনি। অবসরের সময়সীমা পেরনোর পর স্বপদে বহাল থাকার জন্য সরকারের আগাম অনুমোদন প্রয়োজন হয়। তা-ও দেওয়া হয়নি। তা সত্ত্বেও অবসরের সময়সীমা পেরিয়ে যাওয়ার পর কীভাবে স্বপদে বহাল রয়েছেন মানসবাবু, সে প্রশ্ন করেন হাই কোর্টের প্রধান বিচারপতি। আদালতের পর্যবেক্ষণ, মানসবাবুর রেজিস্ট্রার পদে আসীন থাকার কোনও অধিকার নেই।
সে কারণে তাঁকে শুক্রবার বিকেল ৫টার মধ্যে স্বেচ্ছায় পদত্যাগের পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি। স্বেচ্ছায় পদত্যাগ না করলে তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দে জারি করেছেন প্রধান বিচারপতি। আগামী ৭ ফেব্রুয়ারি রাজ্য মেডিক্যাল কাউন্সিলে নিয়োগের পরীক্ষা রয়েছে। তার আগে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির এই নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে