গোবিন্দ রায়: নতুন করে আর রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সময়সীমা বাড়াল না কলকাতা হাই কোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। সন্ত্রাস কবলিত এলাকায় শান্তি বজায় রাখতে সমস্ত পদক্ষেপ করবে রাজ্য। যদি রাজ্য ব্যর্থ হয় তবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন-সহ সমস্ত উপযুক্ত পদক্ষেপ করতে পারবে কেন্দ্র।
বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে বুধবার ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত মামলার শুনানি ছিল। তাতেই এই নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, সন্ত্রাস কবলিত এলাকায় শান্তি বজায় রাখতে সমস্ত পদক্ষেপ করবে রাজ্যই। যদি রাজ্য ব্যর্থ হয় তবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন-সহ সমস্ত উপযুক্ত পদক্ষেপ করতে পারবে কেন্দ্র।
[আরও পড়ুন: সঙ্গী গ্রেপ্তার হতেই বাংলাদেশে পালানোর ছক! STF-এর তৎপরতায় জালে মায়াপুরের ‘জঙ্গি’ হারেজ]
উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসার অভিযোগ প্রায় লেগেই রয়েছে। তা দেখে গত ১৯ জুন পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে বলে জাতীয় নির্বাচন কমিশন। পরে হাই কোর্ট আবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়। বলা হয়, ২১ জুন পর্যন্ত বাংলায় মোতায়েন থাকবে বাহিনী। এর পর কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের তরফে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মেয়াদ আরও বাড়ানো হয়। ২৬ জুন পর্যন্ত জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলেই জানিয়েছিল হাই কোর্ট। তবে বুধবার আদালতের তরফে জানিয়ে দেওয়া হল আর নতুন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মেয়াদ বাড়ানো হল না।
[আরও পড়ুন: জেলে বসেই PhD-এর আবেদন, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউতে মাওবাদী নেতা]
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি