গোবিন্দ রায়: ফের কলকাতা হাই কোর্টে ধাক্কা ‘কালীঘাটের কাকু’র (Kalighater Kaku)। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে কোনও হস্তক্ষেপ করল না বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা পরবর্তী প্রক্রিয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
হস্তক্ষেপ না করলেও বিচারপতি সিনহার নির্দেশের সমালোচনা করে ডিভিশন বেঞ্চ। বিচারপতি সৌমেন সেনের পর্যবেক্ষণ, “বিচারপতি তীর্থঙ্কর এজলাসে মামলাটি চলছে। তা সত্ত্বেও বিচারপতি অমৃতা সিনহার এই নির্দেশ দেওয়া ঠিক হয়নি। এটা বিচারবিভাগীয় আচরণের ক্ষেত্রে সঠিক উদাহরণ নয়। মারাত্মক প্রবণতা। আইন অনুযায়ী প্রত্যেক অভিযুক্তের অধিকার রয়েছে। তাই তিনি চাইলে নমুনা দিতে অস্বীকার করতে পারেন।”
[আরও পড়ুন: খাস কলকাতার রাস্তায় মদ্যপের তাণ্ডব, ভ্যানচালককে ধাক্কার পর গাড়ির উপর নাচ যুবকের!]
এদিকে, এদিন এই মামলার শুনানি চলাকালীন সন্দেশখালি কাণ্ডের প্রসঙ্গ তোলে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সওয়াল, “আমরা তদন্ত শেষ করব কীভাবে? গোটা রাজ্য আমাদের বিরুদ্ধে। প্রতি পদে তদন্ত বাধা দেওয়া হচ্ছে। আমাদের আধিকারিকদের উপর হামলা হচ্ছে। আবার তাঁদের বিরুদ্ধে FIR-ও হচ্ছে।” উল্লেখ্য, সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে টানাপোড়েন দীর্ঘদিনের। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ‘কালীঘাটের কাকু’র কণ্ঠস্বরের নমুনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই দাবি ইডির।
[আরও পড়ুন: কীভাবে শ্বাসরোধ করে ৪ বছরের ছেলেকে খুন করেন সূচনা? জানাল ময়নাতদন্তের রিপোর্ট]
সর্বশেষ খবর
-
বদলার ম্যাচে নিষ্ফলা মরক্কো, এমবাপে-দেম্বেলে জোড়া ফলায় সেমিফাইনালে ফ্রান্স
-
বিশ্বজয়ের পাঁচ মাসেই পথ হারাল টিম ইন্ডিয়া! আয়ারল্যান্ডের পর ইংল্যান্ডের কাছেও সিরিজ হার শ্রেয়সদের
-
মহারাষ্ট্রে ফের বিরোধী শিবিরে ভাঙন! পওয়ারের ‘অস্থিরচিত্ত’ বিধায়কদের ‘সন্দেহ’ কংগ্রেসের
-
১৬ বছর পর কলকাতা পেল মহিলা ওসি, একসঙ্গে রদবদল ৩৩ ইন্সপেক্টরের
-
খেয়াল রাখতে হবে অভিযোগকারিণীর মানসিক দিকটিও, লালবাজারে বিশেষ প্রশিক্ষণ ১৮৩ মহিলা পুলিশকে