গোবিন্দ রায়: বৈশাখের শুরুতেই চাঁদিফাটা গরম। তীব্র দাবদাহ যেন সহ্য করাই দায়। সেকথা মাথায় রেখে আইনজীবীদের জন্য বড়সড় সিদ্ধান্ত কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির।
বুধবার হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন। ওই বিজ্ঞপ্তির বয়ান অনুযায়ী, “তীব্র গরমে গাউন পরার হাত থেকে রেহাই চেয়েছিলেন আইনজীবীরা। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তা মঞ্জুর করেছেন। আপাতত কাউকে কালো গাউন পরতে হবে না। গ্রীষ্মের ছুটির পর জুন মাসে আদালত খোলা পর্যন্ত গাউন পরা থেকে ছাড় পাবেন আইনজীবীরা।”

[আরও পড়ুন: ১৫ দিনের মধ্যে অমর্ত্যকে জমি খালির নোটিস, অন্যথায় বলপ্রয়োগের হুঁশিয়ারি বিশ্বভারতীর]
আদালতের ইতিহাসে আইনজীবীদের কালো গাউনে শিথিলতা অবশ্য এই প্রথমবার নয়। এর আগে করোনাকালে আইনজীবীদের কালো গাউন পরার প্রয়োজনীয়তা নেই বলেই জানিয়েছিল সুপ্রিম কোর্ট। যদিও করোনা পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে আসার পর আবার গাউন পরতে বলা হয় আইনজীবীদের। এবার গরম থেকে রেহাই দিতেই গাউন না পরলেও চলবে বলেই জানান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।
[আরও পড়ুন: ভোটের আগে মাস্টারস্ট্রোক মমতার! স্বাস্থ্য প্রকল্পের আওতায় পঞ্চায়েত কর্মীরাও]
সর্বশেষ খবর
-
বাংলাদেশ ক্রিকেটে ইতিহাস, অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতেই টেস্ট হারালেন টাইগাররা
-
সিলিং থেকে ঝুলছে ইঞ্জিনিয়ার, পাশে স্ত্রীর দেহ! মাকে পাঠানো শেষ ভয়েস মেসেজে কী বলেছিলেন যুবক?
-
‘গান না কন্ডোমের বিজ্ঞাপন?’ বিতর্ক উসকে ‘টক্সিক’ যশের খোঁচা, ‘প্রয়োজনে করব কিন্তু…’
-
‘সামাজিক কলঙ্কের ভয়’, নিরপেক্ষ তদন্তের দাবি কালীঘাট তৃণমূলের, ‘অন্য গন্ধ’ পাচ্ছেন বিজেপি বিধায়কও
-
অশান্ত বিশ্বে শান্তির বার্তা দিতে ‘মহাত্মা’ স্মরণ আইসিসির, ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে গান্ধী জয়ন্তীতে