গোবিন্দ রায়: কলকাতা হাই কোর্টে স্বস্তি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির। ধর্ষণের অভিযোগের মামলায় শর্তসাপেক্ষে আগাম জামিন মঞ্জুর করল কলকাতা হাই কোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী, সপ্তাহে দু’দিন তাঁকে বউবাজার থানায় হাজিরা দিতে হবে।
গত জুলাই মাসে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির (Nawsad Siddique) বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস-সহ একাধিক অভিযোগ তোলেন ডোমকলের এক মহিলা। ধর্ষণ, জোর করে আটকে রাখার অভিযোগ ওই মহিলার। ডোমকলের (Domkal) ওই মহিলার অভিযোগের ভিত্তিতে নওশাদের বিরুদ্ধে ৩৭৬, ৫০৬, ৩৪২, ৪১৭, ৩৪ ধারায় মামলা দায়ের হয়। কলকাতা পুলিশ তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে। এই মামলায় আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta HC) দ্বারস্থ হয়েছিলেন নওশাদ। সেই সময় রক্ষাকবচ পেয়েছিলেন তিনি।
[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে যাদবপুরে নিহত পড়ুয়ার বাবা-মা, সময় দিলেন মমতা]
এবার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির আগাম জামিন মঞ্জুর করল কলকাতা হাই কোর্ট। বিচারপতি চিত্তরঞ্জন দাস এবং বিচারপতি পার্থসারথী সেন সোমবার এই নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী, সপ্তাহে দু’দিন তাঁকে বউবাজার থানায় হাজিরা দিতে হবে। আদালতের নির্দেশ ছাড়া অন্য কোথাও যেতেও পারবেন না নওশাদ।
[আরও পড়ুন: ‘নবগ্রামে লকআপে যুবক মৃত্যু যথেষ্ট গুরুতর’, IO ও IC’র ভূমিকা খতিয়ে দেখার নির্দেশ হাই কোর্টের]
সর্বশেষ খবর
-
ঋতব্রতর ‘বিরোধী’ দলনেতা নির্বাচনকে চ্যালেঞ্জ করবে কালীঘাট? কল্যাণ বলছেন, ‘আদালতে প্রমাণ হবে’
-
নিজের রাজ্যের লিগেই অবিক্রীত রাহুল, আইপিএলে দারুণ ফর্ম সত্ত্বেও কেন এই অবস্থা?
-
প্রেমে প্রত্যাখ্যানের বদলা! অফিসে সহকর্মীদের সামনে তরুণীকে কুপিয়ে ‘খুন’ প্রাক্তন প্রেমিকের, প্রকাশ্যে ভিডিও
-
শুভেন্দুর পূর্ব মেদিনীপুর থেকে শুরু, প্রথম জেলা পরিষদ হাতছাড়া তৃণমূলের, পদ ছাড়লেন সভাধিপতি
-
সরকারি শিক্ষকরা প্রাইভেট টিউশন বন্ধ না করলে কড়া শাস্তি, নির্দেশিকা জারি শুভেন্দু সরকারের