গোবিন্দ রায়: অবশেষে হাওড়ার বাগনানে মহরম যাত্রার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। তবে একাধিক শর্ত বেঁধে দিয়েছে আদালত। পুলিশের কাছে অনুমতি না পাওয়ায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন আয়োজকরা। তারপরই মেলে অনুমতি।
শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে হয় মামলার শুনানি। বাগনানের নাজাখ ইমামবাড়া-দক্ষিণপাড়া থেকে খাজুটি মোড় পর্যন্ত হবে মিছিল। বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে আটটার মধ্যে মিছিল শেষ করতে হবে। বিচারপতি বলেন, মিছিলে দেড়শোজনের বেশি অংশ নিতে পারবেন না। মিছিলে অস্ত্র ব্যবহার করা যাবে না। মানতে হবে ট্রাফিক আইন। মিছিল থেকে যাতে কোনও অশান্তি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তাই মিছিলের নজরদারিতে পুলিশকে প্রয়োজনে অতিরিক্ত বাহিনীর বন্দোবস্ত করতে হবে। হাওড়া রুরাল পুলিশ জেলার পুলিশ সুপার অতিরিক্ত বাহিনীর বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন।
এর আগে গত বুধবার নবান্নে উলটোরথ, শ্রাবণী মেলা ও মহরমের জন্য আধিকারিকদের নিয়ে প্রস্তুতি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানগুলিকে কেন্দ্র করে যাতে কোনও অশান্তি না হয়, সেদিকে খেয়াল রাখার কথা বলা হয়েছে। বিভিন্ন জায়গায় জায়গায় অতিরিক্ত পুলিশবাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে।
সর্বশেষ খবর
-
‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’-এর খবরের জের, যাদবপুরে যৌনতার ভাইরাল ভিডিও নিয়ে তদন্ত চাইল কংগ্রেস
-
সন্দেশখালির পর সুন্দরবন, এলাকা ঘিরল এনএসজি, সঙ্গে এসটিএফ, বিএসএফ! হতবাক দ্বীপবাসী
-
নো বলে বদলে যাচ্ছে ম্যাচের ভাগ্য! বোলারদের গা-ছাড়া মনোভাবে আর্থিক জরিমানা চান গাভাসকর
-
‘রবি ঠাকুর বন্দে মাতরম গান লিখে বঙ্গভঙ্গ রদ করেছিলেন’, দিলীপের মন্তব্যে নয়া বিতর্ক
-
ফের বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, জারি হলুদ সতর্কতা, ভারী বৃষ্টি কলকাতায়?