গোবিন্দ রায়: নজিরবিহীন ঘটনা কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। এক ইউটিউব চ্যানেলের সঞ্চালকের বিরুদ্ধে ভুল ধারায় মামলা করায়, উত্তর ২৪ পরগনার সন্দেশখালি থানার তদন্তকারী অফিসারকে এজলাসে দাঁড় করিয়ে জোরে-জোরে আইনের ধারা পড়ালেন বিচারপতি জয় সেনগুপ্ত।
অভিযোগ, এক ইউটিউব চ্যানেলের সঞ্চালক তাঁর পরিবেশনায় উসকানিমূলক শব্দ ব্যবহার করেছেন। সঞ্চালনায় তিনি ‘জল্লাদ’ শব্দ ব্যবহার করে ধর্মীয় ভাবাবেগে আঘাত এবং উসকানিমূলক মন্তব্য করেছেন বলে তাঁর বিরুদ্ধে সন্দেশখালি থানায় এফআইআর দায়ের হয়। ওই ইউটিউবারের বিরুদ্ধে মানহানি বা সম্প্রীতি নষ্টের অভিযোগও আনা হয়। সেই এফআইআরকে চ্যালেঞ্জ করেই মামলা দায়ের হয় হাই কোর্টে।
[আরও পড়ুন: টিভি দেখে জানলেন ছেলে চন্দ্রযান মিশনের কারিগর, চোখে জল জলপাইগুড়ির কৌশিকের মায়ের]
আইন অনুযায়ী ‘জল্লাদ’ শব্দ প্রয়োগের জন্য কোনও সম্প্রীতি নষ্ট বা ধর্মীয় ক্ষেত্রে উসকানির মতো ঘটনায় কাউকে অভিযুক্ত করা যায় না বলে মনে করছে আদালত। আদালতে উপস্থিত তদন্তকারী অফিসারকে সংশ্লিষ্ট আইনের ধারা জোরে-জোরে পড়ার নির্দেশ দেন বিচারপতি। এদিন মামলাকারীর আইনজীবীকে ওই এফআইআরয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানোর নির্দেশ দিয়েছে আদালত। ১৩ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। ২০ সেপ্টেম্বর পর্যন্ত ওই সঞ্চালকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না জানিয়েছে আদালত।
[আরও পড়ুন: উপনির্বাচনের আগে ধূপগুড়িতে ‘বহিরাগত’! আটক ৬ অসমিয়া, উদ্ধার বিপুল নগদ]
সর্বশেষ খবর
-
কলকাতায় ২০৯ ও হাওড়ায় ওয়ার্ড বেড়ে ৬৮! বিধানসভায় বিশেষ অধিবেশনে পেশ সংশোধনী বিল
-
‘আসন পুনর্বিন্যাস হতে দেব না’, তামিলনাড়ু বিধানসভায় প্রস্তাব পেশ বিজয় সরকারের
-
গ্রেপ্তারির ২ মাসেই সব মামলায় জামিন স্বরূপ বিশ্বাসের, জেলমুক্তি কবে?
-
জিতুর বন্ধু সেজে টাকার দাবি, অশালীন প্রস্তাব! সতর্ক করে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পর্দার সত্যজিতের
-
নতুন বউয়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন প্রাক্তন স্বামী! দেখেই ‘রহস্যময়’ বার্তা উর্মিলার