Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Anis Khan

আনিস হত্যাকাণ্ড: তদন্তে গতি আনতে আইনি নির্দেশ, চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল হাই কোর্ট

১৮ ফেব্রুয়ারি মৃত্যু হয় ছাত্রনেতা আনিসের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৪, ২০২২, ১২:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৪, ২০২২, ১২:২৩

options
link
আনিস হত্যাকাণ্ড: তদন্তে গতি আনতে আইনি নির্দেশ, চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল হাই কোর্ট zoom

শুভঙ্কর বসু: আনিস হত্যাকাণ্ডের (Anis Khan Murder) তদন্তে সময় বাড়াল কলকাতা হাই কোর্ট। সোমবার আদালতের তরফে একমাসের মধ্যে তদন্ত শেষের নির্দেশ দেওয়া হয়েছে। এরপর গুরুত্বপূর্ণ কিছু না ঘটলে অথবা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না গেলে সময় বাড়ানো হবে না বলেও সাফ জানানো হয়েছে বিচারপতির তরফে। 

ছাত্রনেতা আনিসের মৃত্যুর কয়েকদিনের মাথায় তদন্তভার হাতে নেয় সিট (SIT)। ১৫ দিনের মধ্যে রিপোর্ট পেশের কথা ছিল। তবে ১৭ দিনের মাথায় হাই কোর্টে রিপোর্ট পেশ করে তদন্তকারীরা। কিন্তু তখনই সময় বাড়ানোর আবেদন জানিয়েছিলেন তদন্তকারীরা। সেই আবেদন খতিয়ে দেখে তদন্তের সময় বাড়াল হাই কোর্ট। আদালতের তরফে বলা হয়েছে, একমাসের মধ্যে শেষ করতে হবে গোটা তদন্ত প্রক্রিয়া। এরপরও তদন্ত শেষ না হলে আদালত পদক্ষেপ করবে বলে জানিয়েছেন বিচারপতি। 

Advertisement

[আরও পড়ুন: মুর্শিদাবাদে রাজ্য সড়কের ধার থেকে উদ্ধার ৪ যুবকের ক্ষতবিক্ষত দেহ, দুর্ঘটনা নাকি খুন?]

ঘটনার সূত্রপাত গত ১৮ ফেব্রুয়ারি। ওইদিন রাতে ছাত্রনেতা আনিস খানকে খুন করা হয় বলে অভিযোগ। পুলিশের পোশাক পরিহিত একজন-সহ মোট চারজন এদিন ছাত্রনেতার বাড়িতে আসে বলেই দাবি। তাই প্রথম থেকেই পুলিশি তদন্তের উপর আস্থা নেই বলেই দাবি করেন আনিসের বাবা সালাম খান। সিবিআই তদন্তের দাবিতে এখনও সরব তাঁরা। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম বা SIT গঠন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আনিস হত্যাকাণ্ডে কলকাতা হাই কোর্টে একটি মামলা দায়ের হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতে SIT-কে রিপোর্ট জমার নির্দেশ দেওয়া হয়। হাই কোর্টের নির্দেশের ১৭ দিনের মাথায় রিপোর্ট জমা দিয়েছিল সিট। ২০ পাতার রিপোর্ট জমা দেন তদন্তকারীরা। তবে কেন আমতার ওসি দেবব্রত চক্রবর্তীকে ছুটিতে পাঠানো হল, তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি রাজাশেখর মান্থা। ওসিকে ছুটি পাঠালে গোপন জবানবন্দি নেবেন কে? তবে রাজ্যের তরফে জানান হয়, ১৬৪ নম্বর ধারা অনুযায়ী এখনও কারও জবানবন্দি নেওয়া হয়নি। গোপন জবানবন্দি নিতে কেন এত দেরি করা হচ্ছে, পালটা প্রশ্ন করে আদালত। সেই ঘটনায় এবার তদন্তের সময়সীমা বাড়াল হাই কোর্ট।    

[আরও পড়ুন: Coronavirus Update: রাজ্যে দ্রুত কমছে করোনা সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় ফের মৃত্যুহীন বাংলা]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.