গোবিন্দ রায়: আদালতের দ্বারস্থ হতেই খানিকটা স্বস্তি। সন্দেশখালিতে গণধর্ষণ ও হুমকির শিকার তরুণীকে পুলিশি নিরাপত্তার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। আগামী সোমবার পরবর্তী শুনানিতে তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে হবে পুলিশকে।
গতবছরের জানুয়ারি থেকে চর্চায় সন্দেশখালি। বহু মহিলা তাঁদের উপর হওয়া নির্যাতনের কাহিনী তুলে ধরেছেন। পুলিশের দ্বারস্থ হয়েছেন। গ্রেপ্তার হয়েছেন এলাকার বেতাজ বাদশা শেখ শাহজাহান। তারই মাঝে গত ১৬ মে এলাকার এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ ওঠে তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মল্লিক-সহ ৩ জনের বিরুদ্ধে। নির্যাতিতার অভিযোগ, অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলেও কোনও লাভ হয়নি। যদিও বেশ কিছুদিন পর এফআইআর দায়ের হয়। তারপর দীর্ঘদিন পেরিয়ে গেলেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ। এমনকী কাউকে গ্রেপ্তারও করা হয়নি। অভিযোগ, উলটে নির্যাতিতাকে এফআইআর তুলে নেওয়ার জন্য হুমকি দিতে শুরু করেন অভিযুক্তরা। এরপরই তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মল্লিকের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হন নির্যাতিতা।
সেই মামলার শুনানিতে নির্যাতিতাকে ২৪ ঘণ্টা পুলিশি নিরাপত্তার নির্দেশ দিল হাই কোর্ট। এদিন আদালতে রাজ্যের তরফে জানানো হয়েছে, তদন্ত এগিয়েছে। চার্জশিট দেওয়া হবে। আগামী সোমবার পরবর্তী শুনানিতে তদন্তে অগ্রগতির রিপোর্ট দিতে হবে পুলিশকে।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে