গোবিন্দ রায়: হাওড়া ও কলকাতা পুলিশের ওয়েবসাইট নিয়ে রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট। একটি এফআইআর দায়েরের পর আপলোড করতে হাওড়া ও কলকাতা কমিশনারেটের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। অথচ এক্ষেত্রে অন্য জেলা অনেকটাই এগিয়ে। এই অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।
থানায় এফআইআর দায়ের হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সেটি ওয়েবসাইটে আপলোড হওয়াই নিয়ম। অথচ এক্ষেত্রে হাওড়া কমিশনারেটের অবস্থা খুব খারাপ। অভিযোগ, দীর্ঘদিন পেরিয়ে গেলেও তারা এফআইআর নির্দিষ্ট ওয়েবসাইটে আপলোড করে না। শুধু হাওড়া নয়, কলকাতা পুলিশেরও একই দশা। এনিয়ে মামলাকারী কার্তিক মিশ্র চারবছর ধরে বিভিন্ন ফোরামে মামলা করেছেন।
জানা গিয়েছে, কলকাতার ক্ষেত্রে এফআইআর আপলোড করার ক্ষেত্রে ভালো হলেও আবেদনকারীকে এত বেশি প্রশ্নের উত্তর দিয়ে মূল পেজে আসতে হয় যার ফলে ব্যবহারকারীদের অসুবিধা হয়। অন্যান্য রাজ্য, শীর্ষ আদালতের ওয়েবসাইটের ক্ষেত্রে এমন কোনও সমস্যা নেই। এমনকী, বাংলার অন্যান্য জেলাতেও এই সমস্যা নেই। অথচ এই দুই কমিশনারেটে সমস্যা চলছে। যদিও হাওড়া পুলিশ আদালতে রিপোর্ট দিয়ে জানিয়েছে, এই অভিযোগ সত্যি নয়। তারা সব আপলোড করেছে। একই মত কলকাতা পুলিশের।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে