গোবিন্দ রায়: জয়নগরের নাবালিকা ধর্ষণ-খুনে ফাঁসির রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ আসামি মুস্তাকিন সর্দার। ওই মামলা গ্রহণ করলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। তার ফলে স্বাভাবিকভাবেই বারুইপুর জেলা এবং দায়রা আদালতের রায় আপাতত কার্যকর হবে না। হাই কোর্টের সিদ্ধান্তের পরই পরবর্তী পদক্ষেপ করা যাবে।
গত বছরের অক্টোবর মাসে জয়নগরের মহিষমারি এলাকায় নাবালিকাকে ধর্ষণ ও খুন করা হয়। এই ঘটনায় মুস্তাকিন সর্দারকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার দ্রুত তদন্ত হবে, সে আশ্বাস দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার ৬২ দিনের মাথায় গত ৬ ডিসেম্বর বারুইপুর আদালত দোষীর ফাঁসির সাজা ঘোষণা করে। বারুইপুর আদালত সাজা ঘোষণার পর রাজ্য পুলিশের প্রশংসা করে। তাদের সক্রিয়তার কারণেই নজিরবিহীনভাবে কম সময়ের মধ্যে বিচার শেষ করা সম্ভব বলে দাবি ওয়াকিবহাল মহলের।
ফাঁসির সাজা ঘোষণার প্রায় দেড়মাস পর সেই রায়কে চ্যালেঞ্জ আসামি মুস্তাকিন সর্দারের। তার আইনজীবীর দাবি, বক্তব্য না শুনে তড়িঘড়ি মামলার রায় দেন বিচারক। উল্লেখ্য, এর আগে সাজা ঘোষণার দিনেও মুস্তাকিন দাবি করে, সে কিছুই করেনি। একেবারে নির্দোষ। বিনা কারণে ফাঁসানো হয়েছে। সোমবার কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ এই মামলা গ্রহণ করে।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে