মেটিয়াবুরুজের গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালে ছানি অপারেশন করাতে গিয়ে দৃষ্টিশক্তি হারানোর ঘটনায় রাজ্যকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। তৃণমূল আমলে চরম গাফিলতিতে দৃষ্টিশক্তি খোয়ান গোবিন্দচন্দ্র দেবনাথ। তাঁরই আবেদন মঞ্জুর করে রাজ্যকে এককালীন ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয়কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চ। আগামী ৪ সপ্তাহের মধ্যে ওই টাকা মেটাতে হবে।
ঘটনার সূত্রপাত ২০২৪ সালের জুন। গার্ডেনরিচ মেটিয়াবুরুজের ওই সরকারি হাসপাতালে আয়োজিত নিখরচায় ছানি অপারেশন ক্যাম্পে চিকিৎসা করাতে আসেন বহু মানুষ। অভিযোগ, অস্ত্রোপচারের পরেই একের পর এক রোগী দৃষ্টিশক্তি হারাতে শুরু করেন। ঘটনায় তড়িঘড়ি হস্তক্ষেপ করে স্বাস্থ্য ভবন। আক্রান্তদের মধ্যে ১৬ জনকে তাৎক্ষণিকভাবে ভর্তি করা হয় রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজিতে। তবে শত চিকিৎসার পরেও ফেরানো যায়নি দৃষ্টিশক্তি।
আরও পড়ুন:
পরবর্তীকালে স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে স্পষ্টভাবে জানানো হয়, অস্ত্রোপচারে ব্যবহৃত চিকিৎসা সামগ্রী ও যন্ত্রপাতি যথাযথভাবে জীবাণুমুক্ত না করার ফলেই এই বিপর্যয় ঘটেছে।চিকিৎসায় এমন মারাত্মক গাফিলতির পর এবং অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না দেখে আদালতের দ্বারস্থ হন ক্ষতিগ্রস্ত গোবিন্দচন্দ্র দেবনাথ। ঘটনার নিরপেক্ষ তদন্ত ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের করেন তিনি।
এর আগে বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চ রাজ্যকে পদক্ষেপের নির্দেশ দিলেও ক্ষতিপূরণ নিয়ে কোনও নির্দেশ না দেওয়ায় মামলা গড়ায় ডিভিশন বেঞ্চে। মামলাকারীর আইনজীবী ঝুমা সেন আদালতে জানান, সরকারি পর্যায়ের এই শিবিরে চিকিৎসার গাফিলতিতে স্থায়ী প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছে আবেদনকারীকে। এর দায় রাজ্য এড়িয়ে যেতে পারে না। আইনজীবীর সওয়াল ও পরিস্থিতি বিবেচনা করে ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, রাজ্যর গাফিলতিতেই এমন দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। রাজ্যকে এই নিয়ে পদক্ষেপের কথা চিন্তাভাবনা করতে হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
তৈরি হবে ফিভার ক্যাম্প, বেসরকারি ল্যাবে নামমাত্র খরচে টেস্ট, ডেঙ্গু রোধে নির্দেশিকা স্বাস্থ্যভবনের
-
হাসিনার প্রত্যর্পণ নিয়ে টানাপোড়েনের মাঝেই বাংলাদেশের স্পিকারের সঙ্গে সাক্ষাৎ দীনেশ ত্রিবেদীর
-
দেশের জিডিপি বৃদ্ধির ‘সত্যতা’ নিয়ে প্রশ্ন প্রাক্তন অর্থসচিবের! পালটা ‘কর্মহীন নিন্দুক’ বললেন মন্ত্রী
-
ডেঙ্গু রুখতে রাজ্যে ৩ দিনের মেগা স্বচ্ছতা অভিযান, জমিতে ঝোপঝাড় থাকলেও হতে পারে জরিমানা
-
এবার আইসক্রিমের দুনিয়ায় আম্বানিরা, মাত্র ১০ টাকাতেই মিলবে পছন্দসই ফ্লেভার!