গোবিন্দ রায়: জট কাটল মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগে। কলকাতা হাই কোর্ট গ্রুপ ডি কর্মী নিয়োগে ছাড়পত্র দিল। দীর্ঘ ১৫ বছর পর এবার এই নিয়োগ হবে বলে খবর। ২০১০ সালে তৎকালীন বাম সরকারের আমলে মাদ্রাসা স্কুলে কর্মী নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছিল। তারপর সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে একাধিক মামলা চলে। ফলে থমকে যায় সেই নিয়োগ প্রক্রিয়া।
কলকাতা হাই কোর্টের বিচারপতি পার্থসারথি সেনের এজলাসে এই মাওলার শুনানি চলছিল। বিভিন্ন পক্ষের সওয়াল-জবাব চলে শুনানির সময়। আজ বুধবার বিচারপতি মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগে ছাড়পত্র দিলেন। তবে আগামী ২১ দিনের মধ্যে ফলপ্রকাশ করতে হবে। সেই নির্দেশও দিয়েছে হাই কোর্ট। এই নির্দেশের পর নিয়োগ প্রক্রিয়ায় আর বাধা থাকল না বলে মত ওয়াকিবহাল মহলের। দীর্ঘ দিন পরে আদালতের এই রায়ের ফলে ২৯২টি শূন্যপদ পূরণে জট কাটল।
বাম আমলে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি জারি হয়েছিল। পরের বছর পরীক্ষা নেওয়া হয়েছিল। যদিও অনেক চাকরিপ্রার্থী সেই পরীক্ষা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সেইসময়। ফলে মাদ্রাসা সার্ভিস কমিশন ফের সেই পরীক্ষা নেয়। কিন্তু তারপরও সেই জট কাটেনি। সেই পরীক্ষা নিয়েও প্রশ্ন ওঠে। পরীক্ষার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে আদালতে একাধিক মামলা দায়ের হয়। মামলার জটে এত দিন ফলপ্রকাশ হয়নি। থমকে গিয়েছিল সেই নিয়োগ প্রক্রিয়া। এরপর কলকাতা হাই কোর্টে বিচারপতি পার্থসারথি সেনের এজলাসে মামলার শুনানি চলে। এদিন সেই মামলার শুনানিতেই নিয়োগের নির্দেশ দিলেন বিচারপতি।
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের